উদ্দীপকের মি. রিশাদ বিপণনের কোন মৌলিক ধারণার ওপর ভিত্তি করে চা কারখানা স্থাপন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. রিশাদ বিপণনের মৌলিক ধারণার চাহিদার ওপর ভিত্তি করে চা কারখানা স্থাপন করেন। অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। চাহিদার শর্ত তিনটি: অভাব থাকতে হবে, অভাব পূরণের সামর্থ্য থাকতে হবে ও অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। উদ্দীপকের মৌলভীবাজারের ভূমি চা-চাষের জন্য খুবই উপযোগী।এখানকার উৎপাদিত চা, দেশের অভ্যন্তরে ও বিদেশে যথেষ্ট সুনাম রয়েছে। ঐ এলাকায় মি. রিশাদ বেশ কয়েকটি চা বাগান রয়েছে। সম্প্রতি মি. রিশাদ ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে রাজনগরে একটি চা-কারখানা স্থাপন করেন। এখানে দেখা যাচ্ছে, মি. রিশাদ চাহিদার ওপর ভিত্তি করে চা কারখানা স্থাপন করেন।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের মি. রিশাদ বিপণনের কোন মৌলিক ধারণার ওপর ভিত্তি করে চা কারখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর