'উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে'- উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: 'উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে'- উদ্দীপকের উক্তিটি যৌক্তিক বলে আমি মনে করি। বিপণনের মুখ্য উদ্দেশ্য হলো ক্রেতা ভ্যালু সৃষ্টি করে মুনাফা অর্জন করা। কিন্তু এ কাজে বিপুল জনশক্তির প্রয়োজন হয়। বিপণনের প্রতিটি ধাপে বিপুল সংখ্যক মানুষ নিয়োগ করার মাধ্যমে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। 'নুসরাত ফ্যাশন' তরুণীদের জন্য পোশাক তৈরি করে। প্রতিষ্ঠানটি ফেসবুকে নিজস্ব পেইজে ছবি আপলোড করে পোশাক বিক্রি করে। অল্প সময়ে এটি ব্যাপক সাড়া পেয়েছে। ঝামেলামুক্ত কেনাকাটার জন্য ফেইসবুক বিপণন জনপ্রিয় হয়ে ওঠেছে। তাই দেশের অনেক প্রতিষ্ঠান ফেইসবুকভিত্তিক পণ্য বিপণন করে সফলতা অর্জন করছে। 'নুসরাত ফ্যাশন' ফেইসবুক ব্যবহার করে আয়ের ব্যবস্থা করেছে। প্রতিষ্ঠানটির এ কাজের ফলে ক্রেতারা সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে পারছে। তবে ফেসবুকে পণ্যের অর্ডার দেওয়ার পর ডেলিভারি ম্যানের মাধ্যমে ক্রেতারা এ পণ্য পাচ্ছে। এতে কুরিয়ার ব্যবসায়গুলো সহায়ক শিল্প হিসেবে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি ফেসবুকে বিজ্ঞাপন দেয়। এতে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে, প্রতিষ্ঠানটির সাফল্যে উদ্বুদ্ধ হয়ে আরও অনেক তরুণী ফেইসবুকভিত্তিক বিপণন শুরু করে, যা তাদের কর্মসংস্থান সৃষ্টি করেছে। পাশাপাশি কুরিয়ার ব্যবসায়ে সমৃদ্ধির মাধ্যমে অনেক কর্মসংস্থান হয়। এভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
'উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর