উদ্দীপকের ঘটনার সাথে বিপণন ক্রমবিকাশের কোন যুগের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে বিপণন ক্রমবিকাশের সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগের মিল রয়েছে। ২০১০ সাল থেকে সামাজিক যোগাযোগ যুগের সূচনা হয়। এ যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন: Facebook, Twitter, Google প্রভৃতির মাধ্যমে পণ্য বিক্রির চেষ্টা করা হয়। বাংলাদেশ বিগত ১৫ বছরে তথ্য ও প্রযুক্তি খাতে বেশ সাফল্য অর্জন করেছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও খুব দ্রুত বেড়েছে। তাই 'নুসরাত ফ্যাশন' এ সুযোগ কাজে লাগিয়েছে। প্রতিষ্ঠানটি স্মার্ট তরুণীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের পোশাক তৈরি করে ফেইসবুকে নিজস্ব পেইজে আপলোড করে। এতে ক্রেতারা অনলাইনে পণ্য দেখে কিনতে পারে। 'নুসরাত ফ্যাশন' বিপণন মাধ্যম হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করেছে। আর এটি বিপণনের সামাজিক যোগাযোগ যুগের সাথে মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে সামাজিক যোগাযোগ যুগের মিল রয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে বিপণন ক্রমবিকাশের কোন যুগের মিল রয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর