"উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বিপণনের ক্রমবিকাশের যে যুগের অবদান রয়েছে তা উল্লেখপূর্বক এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বিপণনের ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের অবদান রয়েছে। বিপণনের যে যুগে ক্রেতার চাহিদার প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবেশ ও সমাজের মানুষের প্রতি গুরুত্ব প্রদান করা হয় তাকে সামাজিক বিপণন যুগ বলে। এ যুগে সমাজের বিভিন্ন দিককে গুরুত্ব দেওয়া হয় এবং বিপণনে এমন কোনো কাজ করা হয় না যা সমাজ বা পরিবেশের ক্ষতি করে। উদ্দীপকে 'ফিউশন ফ্যাশন হাউস' ঢাকার বেইলিরোডে অবস্থিত একটি বিখ্যাত পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি পরিবেশের কথা চিন্তা করে পলিথিনের ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে এবং পরিবেশ সচেতনতা নিয়ে কাজ শুরু করে। এর ফলে তাদের বিক্রয় আশানুরূপ বৃদ্ধি পায়। এখানে দেখা যায়, ফিউশন ফ্যাশন হাউজ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করে তাদের পণ্য বিপণন করে। উক্ত কাজটি বিপণনের সামাজিক বিপণন যুগকে প্রকাশ করে। সামাজিক বিপণন যুগ এমন একটি যুগ যেখানে পরিবেশ ও সমাজের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। মূলত ১৯৭০ সালের পর থেকে এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিপণনে সমাজের প্রতি গুরুত্ব দেওয়া ও পরিবেশ ক্ষতিকারক কর্মকাণ্ড বর্জন করা। উদ্দীপকেও ফিউশন ফ্যাশন হাউজ সামাজিক বিপণন যুগ অনুসরণ করে। ফলে সচেতন ক্রেতাদের পণ্যের প্রতি চাহিদার সৃষ্টি' হয় এবং প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। তাই বলা যায়, উদ্দীপকের ফিউশন ফ্যাশন হাউসের বিক্রয় বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বিপণনের ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের অবদান রয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
"উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বিপণনের ক্রম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর