বিপণনের কেন্দ্রবিন্দুতে কার অবস্থান?
উত্তর: বিপণনের কেন্দ্রবিন্দুতে ভোক্তা অবস্থান করে। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় ভোক্তাকে কেন্দ্র করে বিপণন কার্যক্রম পরিচালিত হয়। ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয়ক্ষমতা, ক্রয় অভ্যাস ইত্যাদির ভিত্তিতে বিপণন কার্যক্রম সম্পন্ন করতে হয়। অর্থাৎ বিপণনের যাবতীয় কার্যক্রম ভোক্তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই বিপণনের কেন্দ্রবিন্দুতে ভোক্তা অবস্থান করে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
বিপণনের কেন্দ্রবিন্দুতে কার অবস্থান?
উত্তর