শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটিতে উল্লিখিত প্রতিষ্ঠানটির কাঠ দিয়ে আসবাবপত্র তৈরির মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?

উত্তর: উদ্দীপকটিতে উল্লিখিত প্রতিষ্ঠানটির কাঠ দিয়ে আসবাবপত্র তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে। দ্রব্যের আকার-আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। যেমন: গাছকে আকার পরিবর্তনের মাধ্যমে কাঠ আবার কাঠের রূপ পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করা হয়। উদ্দীপকে 'ভাই ডাই লি.' সাভারের প্রত্যন্ত এলাকায় ফার্নিচার তৈরির কারখানা স্থাপন করে। প্রতিষ্ঠানটি পার্বত্য অঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে ভোক্তাদের চাহিদা অনুযায়ী উন্নতমানের আসবাবপত্র উৎপাদন করে। উক্ত কাঠ থেকে আসবাবপত্র তৈরির মাধ্যমে কাঠের রূপ পরিবর্তন হয়ে তা চূড়ান্ত পণ্যে রূপান্তর হয়; যা রূপগত উপযোগ সৃষ্টি করে।

HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল

উদ্দীপকটিতে উল্লিখিত প্রতিষ্ঠানটির কাঠ দিয়ে আসবাবপত্র তৈরির মাধ্যমে…

উদ্দীপক

'ভাই ভাই লি.' সাভারের প্রত্যন্ত এলাকায় ফার্নিচার তৈরির কারখানা স্থাপন করে। প্রতিষ্ঠানটি পার্বত্য অঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে ভোক্তাদের চাহিদা অনুযায়ী উন্নতমানের আসবাবপত্র উৎপাদন করে। স্বল্পমূল্যে ফার্নিচার বিক্রি করে ক্রেতা সন্তুষ্টি অর্জন করে। এতে করে ব্যবসায় সুনাম বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটিতে প্রায় এক হাজার শ্রমিক নিয়োজিত আছে।

উত্তর

যে বা যারা অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণ করে তাকে বা তাদেরকে ক্রেতা বলে।

উত্তর

বিপণনের কেন্দ্রবিন্দুতে ভোক্তা অবস্থান করে। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় ভোক্তাকে কেন্দ্র করে বিপণন কার্যক্রম পরিচালিত হয়। ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয়ক্ষমতা, ক্রয় অভ্যাস ইত্যাদির ভিত্তিতে বিপণন কার্যক্রম সম্পন্ন করতে হয়। অর্থাৎ বিপণনের যাবতীয় কার্যক্রম ভোক্তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই বিপণনের কেন্দ্রবিন্দুতে ভোক্তা অবস্থান করে।

উত্তর

উদ্দীপকটিতে উল্লিখিত প্রতিষ্ঠানটির কাঠ দিয়ে আসবাবপত্র তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে। দ্রব্যের আকার-আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। যেমন: গাছকে আকার পরিবর্তনের মাধ্যমে কাঠ আবার কাঠের রূপ পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করা হয়। উদ্দীপকে 'ভাই ডাই লি.' সাভারের প্রত্যন্ত এলাকায় ফার্নিচার তৈরির কারখানা স্থাপন করে। প্রতিষ্ঠানটি পার্বত্য অঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে ভোক্তাদের চাহিদা অনুযায়ী উন্নতমানের আসবাবপত্র উৎপাদন করে। উক্ত কাঠ থেকে আসবাবপত্র তৈরির মাধ্যমে কাঠের রূপ পরিবর্তন হয়ে তা চূড়ান্ত পণ্যে রূপান্তর হয়; যা রূপগত উপযোগ সৃষ্টি করে।

উত্তর

'ভাই ভাই লি.' এর বিপণন কার্যক্রম বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করে বলে আমি মনে করি। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে। বিপণন একটি অর্থনৈতিক প্রক্রিয়া; যা বিভিন্ন আর্থিক কর্মকান্ডের মাধ্যমে সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। উদ্দীপকে 'ভাই ভাই লি.'পার্বত্য অঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে ভোক্তাদের চাহিদা অনুযায়ী উন্নতমানের আসবাবপত্র উৎপাদন করে। স্বল্পমূল্যে ফার্নিচার বিক্রি করে ক্রেতা সন্তুষ্টি অর্জন করে। এতে করে ব্যবসায় সুনাম বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটিতে প্রায় এক হাজার শ্রমিক নিয়োজিত আছে। উদ্দীপকের এ ধরনের কার্যক্রম সমাজের মানুষের জন্য উন্নত পণ্য ভোগের সুযোগ সৃষ্টি করে সামাজিক উন্নয়ন করে। আবার বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতেও ব্যাপক অবদান রাখে। বিপণনের মাধ্যমে একদিকে যেমন সভ্যতার উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটেছে, অন্যদিকে তেমনি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এছাড়া বিপণন, সুপ্ত অর্থনৈতিক শক্তি একত্রিত করে মানুষের প্রয়োজন ও চাহিদা মেটানোর লক্ষ্যে তা নিয়োজিত করে অর্থনীতিতে প্রাণের সঞ্চার করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের বিপণন কাজ সম্পাদনের মাধ্যমে একদিকে যেমন সামাজিক উন্নয়ন ঘটিয়েছে; ঠিক একইভাবে পণ্য বিক্রয় ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে।
HSCMarketing 2nd PaperChapter 1 : বিপনন পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঝিনাইদহ জেলার চণ্ডিপুর গ্রামের মোহন মিয়া একজন "আপেলকুল” চাষি। তিনি ক্রেতার চাহিদার ওপর ভিত্তি করে 'আপেলকুল' চাষ করেন। ঐ এলাকার ভূমি আপেলকুল চাষের জন্য খুবই উপযোগী। এটির দেশে-বিদেশে যথেষ্ট চাহিদা রয়েছে। বর্তমানে তিনি দেশের চাহিদা মিটিয়ে উত্ত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করেন। অল্পসময়ের মধ্যে মোহন মিয়া আপেল কুল চাষ করে প্রতিষ্ঠিত হন। তার সফলতা দেখে এলাকার অনেকেই আপেল কুল চাষ শুরু করেছে। ফলে এলাকার চাষীরাও ধীরে ধীরে সফলতার দিকে এগুচ্ছে।

Barisal · 2017

ক
বিপণন কী?
খ
ক্রেতা সন্তুষ্টি বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে মোহন মিয়া বিপণনের কোন মৌলিক ধারণার ওপর ভিত্তি করে "আপেলকুল” চাষ করেন? ব্যাখ্যা করো ।
ঘ
উদ্দীপকে "মোহন মিয়া” ও অন্যান্য চাষিরা "আপেলকুল” চাষ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে কতটুকু ভূমিকা রাখবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ক্রেতা সন্তুষ্টি বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

ক্রেতা সন্তুষ্টি বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিপণন কী?

বিপণন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সায়েম "আপন পিঠা ঘর" নামক একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি সব সময় ক্রেতাদের চাহিদা, রুচি ও পছন্দ অনুযায়ী পিঠা তৈরি করেন এবং বিভিন্ন হোটেল-রেস্তোরায় তা সরবরাহ করেন। মান ভালো হওয়ায় তার তৈরিকৃত পিঠার চাহিদা দিন দিন বাড়ছে। এখন তিনি ব্যবসায় সম্প্রসারণের কথা ভাবছেন।

Jessore · 2017

ক
ক্রেতা ভ্যালু কী?
খ
"বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া"- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের "আপন পিঠা ঘর" কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের জনাব সায়েম ব্যবসায়ের সফলতার জন্য যে দিকটির উপর গুরুত্ব আরোপ করেছেন- তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া"- ব্যাখ্যা করো।

"বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্রেতা ভ্যালু কী?

ক্রেতা ভ্যালু কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পঞ্চগড় জেলা শুধু পাথর ব্যবসায় এর জন্যই বিখ্যাত নয়, এখানে আছে বড় বড় চা বাগান। নৈসর্গিক সৌন্দর্যের জন্য তেঁতুলিয়া একটি পর্যটন কেন্দ্র এবং বিনোদন স্পষ্ট। জনাব আরহাম সম্প্রতি তেঁতুলিয়াতে বেড়াতে যান। তিনি 'মোহনা' নামক একটি হোটেলে উঠেন। কিন্তু এই হোটেলে টিভি, ইন্টারনেট এবং গরম পানির ব্যবস্থা ছিল না। তাই পরদিন তিনি হোটেল 'সুগন্ধায়' উঠেন। এই হোটেলে সবধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারেন। আগের হোটেলের তুলনায় ১৫% বেশি খরচ হলেও তিনি এখানে অবস্থান করে আরামদায়ক ভ্রমণ উপভোগ করেন।

Sylhet · 2017

ক
অভাব কী?
খ
ক্রেতা ভ্যালু বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ
বিপণনের মৌলিক ধারণা অনুযায়ী উদ্দীপকের স্থানটিকে কী বলা যায়? ব্যাখ্যা করো।
ঘ
হোটেল 'মোহনা' এবং হোটেল 'সুগন্ধায়' জনাব আরহামের সন্তুষ্টি ক্রেতা ভ্যালুর ভিত্তিতে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ক্রেতা ভ্যালু বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

ক্রেতা ভ্যালু বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অভাব কী?

অভাব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে "মোহন মিয়া” ও অন্যান্য চাষিরা "আপেলকুল” চাষ করে দেশের অর্থনৈতিক উন্নয়নেউদ্দীপকে মোহন মিয়া বিপণনের কোন মৌলিক ধারণার ওপর ভিত্তি করে "আপেলকুল” চাষ করেন? বক্রেতা সন্তুষ্টি বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।বিপণন কী?উদ্দীপকের জনাব সায়েম ব্যবসায়ের সফলতার জন্য যে দিকটির উপর গুরুত্ব আরোপ করেছেন- তাউদ্দীপকের "আপন পিঠা ঘর" কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।"বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া"- ব্যাখ্যা করো।ক্রেতা ভ্যালু কী?হোটেল 'মোহনা' এবং হোটেল 'সুগন্ধায়' জনাব আরহামের সন্তুষ্টি ক্রেতা ভ্যালুর ভিত্তিতবিপণনের মৌলিক ধারণা অনুযায়ী উদ্দীপকের স্থানটিকে কী বলা যায়? ব্যাখ্যা করো।ক্রেতা ভ্যালু বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।অভাব কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।