মিসেস হালিমা প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস হালিমা প্রাথমিক পর্যায়ে বিপণনের গতিশীল প্রক্রিয়া বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছেন। সময়ের সাথে সাথে ভোক্তার রুচি, পছন্দ, চাহিদা পরিবর্তনের মাধ্যমে বিপণনের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে গতিশীল প্রক্রিয়া বলে। যুগের সাথে তাল মিলিয়ে ক্রেতাদের রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা পরিবর্তন হয়। বিপণনকেও সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে তার কার্য সম্পাদন করতে হয়। তাছাড়া পরিবর্তনশীল প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা সম্ভব নয়। উদ্দীপকে মিসেস হালিমা একটি কৃত্রিম ফুল ও শোপিসের বিপণি প্রতিষ্ঠা করেন। ফুলগুলো দেখতে একেবারে আসল ফুলের মতো। তিনি সবসময় ক্রেতাদের পরিবর্তিত রুচি ও পছন্দের প্রতি দৃষ্টি রেখে মানসম্মত উপকরণ ব্যবহার করে শৈল্পিক ডিজাইনের ফুল তৈরি ও বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে, ফুল তৈরির ক্ষেত্রে মিসেস হালিমা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি ও পছন্দের প্রতি গুরুত্ব দেন; যা বিপণনের গতিশীল প্রক্রিয়াকে প্রকাশ করে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
মিসেস হালিমা প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর