“সামাজিক দায়িত্ব পালনে 'কাজী ট্রান্সপোর্ট' এর কার্যক্রম অত্যন্ত যৌক্তিক”- বিপণন ক্রমবিকাশের যুগ উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: সামাজিক দায়িত্ব পালনে 'কাজী ট্রান্সপোর্ট' এর কার্যক্রম অত্যন্ত যৌক্তিক। প্রতিষ্ঠানটি তাদের কাজ সম্পাদনের জন্য বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগ অনুসরণ করে। বিপণনের যে যুগে ভোক্তার চাহিদার পাশাপাশি পরিবেশ ও সমাজ সচেতনতার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয় তাকে সামাজিক বিপণন যুগ বলে। ১৯৭০ সালের পর সামাজিক বিপণন যুগের আবির্ভাব ঘটে। 'উদ্দীপকে 'কাজী ট্রান্সপোর্ট' একটি পণ্য পরিবহন সংস্থা। এ প্রতিষ্ঠানের মালিক নিজে শিক্ষিত না হলেও তিনি চান বাংলাদেশে প্রতিটি মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাক। এ কারণে তিনি তার প্রতিটি কাভার্ড ভ্যানের গায়ে একটি শ্লোগান লিখে দিয়েছেন। এটি হলো "গাছ লাগান পরিবেশ বাঁচান”। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি পণ্য পরিবহনের সাথে সাথে পরিবেশ ও সমাজের মানুষের উন্নয়নমূলক কাজ সম্পাদন করে। তাদের এই কাজটি বিপণনের সামাজিক বিপণন যুগকে নির্দেশ করে। সামাজিক বিপণন যুগ এমন একটি যুগ যেখানে পরিবেশ ও সমাজের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। মূলত ১৯৭০ সালের পর থেকে এ যুগের আবির্ভাব ঘটে। বিপুল প্রতিযোগিতাপূর্ণ বাজারে বিপণন কর্মকান্ডের মাধ্যমে পরিবেশের যেন ক্ষতি না হয় তা নিশ্চিত করার জন্যই এ যুগের সৃষ্টি হয়। এ যুগের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, বিপণনে সমাজের মানুষের প্রতি গুরুত্ব দেয়া ও পরিবেশ ক্ষতিকারক কর্মকাণ্ড বর্জন করা। উদ্দীপকেও 'কাজী ট্রান্সপোর্ট' তাদের কর্মকান্ডের মাধ্যমে পরিবেশ সচেতনতামূলক কাজ সম্পাদন করে যা সামাজিক বিপণন যুগকে নির্দেশ করে। উক্ত যুগ অনুসরণের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা অর্জিত হয়। তাই বলা যায়, 'কাজী ট্রান্সপোর্ট' এর সামাজিক বিপণন যুগ অনুসরণ অত্যন্ত যৌক্তিক।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
“সামাজিক দায়িত্ব পালনে 'কাজী ট্রান্সপোর্ট' এর কার্যক্রম অত্যন্ত যৌক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর