ক্রেতা ভ্যালু সম্পর্কে প্রতিষ্ঠানটি ধারণা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: টেলিভিশন বিক্রেতা প্রতিষ্ঠানটির ক্রেতা ভ্যালু সম্পর্কে ধারণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিপণনের অন্যতম মৌলিক বিষয় হলো ক্রেতা ভ্যালু। এটি ভোক্তাদের পণ্য সম্পর্কে ধারণা দেয়। পণ্যের মান, মূল্য ও সেবার পরিমাণ বিবেচনা করে ভোক্তাদের কাছে পণ্য সম্পর্কে যে ধারণা সৃষ্টি হয়, সেটিই ক্রেতা ভ্যালু। বিশ্বকাপ ফুটবল ভালোভাবে উপভোগ করতে মি. জামসেদ নতুন ব্র্যান্ডের টিভি কিনেছেন এবং সন্তুষ্ট হয়েছেন। আবার ঈদ উপলক্ষে টেলিভিশন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। ফলে মি. জামসেদ কম মূল্যে ভালো টেলিভিশন কিনতে পেরেছেন। বিক্রেতারা- বিক্রি বাড়াতে বিভিন্ন অফার দিয়ে থাকে। ঈদ উপলক্ষে ক্রেতারা ঈদের অনুষ্ঠান দেখার জন্য নতুন টেলিভিশন কেনার ইচ্ছা পোষণ করেন। প্রতিষ্ঠানটি পণ্যের মান ঠিক রেখে পণ্যের মূল্য ছাড় দিলে ক্রেতারা পণ্য কেনার ক্ষেত্রে উক্ত পণ্যটি প্রথমেই বিবেচনা করবে। কারণ 'উক্ত পণ্যটির 'মানের তুলনায় মূল্য কম। এতে প্রতিষ্ঠানটির বিক্রি বাড়বে। তাই বলা যায়, ক্রেতা ভ্যালু সম্পর্কে প্রতিষ্ঠানটির ধারণা যথার্থ।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
ক্রেতা ভ্যালু সম্পর্কে প্রতিষ্ঠানটি ধারণা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর