জনাব তামিমের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব তামিমের ব্যবসায়টি রূপগত উপযোগ সৃষ্টি করেছে। শিল্প ব্যবসায়ের ক্ষেত্রে মূলত রূপগত উপযোগ সৃষ্টি করে। বন থেকে কাঠ সংগ্রহ করে তা থেকে কাঠ চেরাই করা হচ্ছে। তা থেকে আসবাবপত্র তৈরি হচ্ছে। কাঠ চেরাইয়ের মাধ্যমে যেমনি কাঠের রূপ পরিবর্তন হয়েছে তেমনি আসবাবপত্র তৈরির মাধ্যমেও কাঠের রূপে পরিবর্তন এসেছে। আবার আলু থেকে চিপস তৈরির মাধ্যমেও পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকের জনাব তামিম একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি নিজ হাতে আলু দ্বারা চিপস এবং নারিকেল দ্বারা নাড়ু বানিয়ে বাজারের বিভিন্ন দোকানে বিক্রয় করেন। এক্ষেত্রে জনাব তামিম পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে থাকেন। অর্থাৎ তিনি আলুর রূপ পরিবর্তন করে চিপস এবং নারিকেলের রূপ পরিবর্তন করে নাড়ু তৈরি করেন, যাকে ব্যবসায়ের ভাষায় রূপগত উপযোগ বলা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
জনাব তামিমের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর