বাবার নামে সিমকার্ড ক্রয়ের সিদ্ধান্তটির সঠিকতা বাজার বৈশিষ্ট্যের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: বাবার নামে সীমকার্ড ক্রয়ের সিদ্ধান্তটি সঠিক। তিনি পণ্য ক্রয়ের ক্ষেত্রে বাজারের সকল শর্ত পূরণ করেছেন। কোন পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। যারা বর্তমানে পণ্য ক্রয় করে তাদের বর্তমান ক্রেতা ও যারা ভবিষ্যতে পণ্য ক্রয় করবে তাদের সম্ভাব্য ক্রেতা বলে। উদ্দীপকে সাগর নিজের নামে একটি সীমকার্ড ক্রয় করতে গেলে মোবাইল ফোন অপারেটর কোম্পানির প্রতিনিধি তাকে তা প্রদানের অস্বীকৃতি জানালেন। এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বললেন, আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কোনো ব্যক্তির নামে সীমকার্ড ইস্যু করা যাবে না। এ কারণে সাগর তার বাবার নামে সীমকার্ড ক্রয়ের সিদ্ধান্ত নিল। এখানে দেখা যাচ্ছে, সাগর বাজারের সকল শর্ত পূরণ করতে না পারলেও তার বাবা বাজারের সকল শর্ত পূরণ করতে সক্ষম। ফলে সাগরের বাবার সীম ক্রয়ের সিদ্ধান্তটি সঠিক বলে আমি মনে করি। বাজারের ক্ষেত্রে কতগুলো অনুমিত শর্ত বা বৈশিষ্ট্য বিদ্যমান। বাজার হচ্ছে কতগুলো ক্রেতার সেট, যাদের প্রয়োজন ও অভাব রয়েছে, অভাব পূরণের জন্য সামর্থ্য রয়েছে, ক্রয় করার ইচ্ছ ও অধিকার রয়েছে। এ সকল শর্ত পূরণ করলে তাদের বাজার হিসেবে গণ্য করা যাবে। একইভাবে উদ্দীপকের সাগরের বাজারের সকল শর্ত বিদ্যমান না থাকায় তার বাবার মাধ্যমে সীমকার্ড ক্রয়ের সিদ্ধান্ত যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
বাবার নামে সিমকার্ড ক্রয়ের সিদ্ধান্তটির সঠিকতা বাজার বৈশিষ্ট্যের আল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর