উদ্দীপকের নতুন প্রতিষ্ঠানগুলোর সফলতার কারণ উল্লেখপূর্বক তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকের নতুন প্রতিষ্ঠানগুলোর সফলতার কারণ হচ্ছে সামাজিক বিপণন যুগ অনুসরণ করে বিপণন কর্মকাণ্ড সম্পাদন করা। বিপণনের যে যুগে ক্রেতার চাহিদার প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবেশ ও সমাজের মানুষের প্রতি গুরুত্ব প্রদান করা হয় তাকে সামাজিক বিপণন যুগ বলে। এ যুগে সমাজের বিভিন্ন দিককে গুরুত্ব দেওয়া হয় এবং বিপণনে এমন কোনো কাজ করা হয় না যা সমাজ বা পরিবেশের ক্ষতি করে। উদ্দীপকে মি. জামিল একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। বাজারে তার উৎপাদিত পণ্যের চাহিদা ব্যাপক থাকলেও বর্তমানে বেশকিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব ও মৌসুমভিত্তিক পোশাক উৎপাদন ও বাজারজাত করায় মি. জামিলের প্রতিষ্ঠানটির বিক্রয় তুলনামূলকভাবে হ্রাস পাচ্ছে। অপরদিকে নতুন প্রতিষ্ঠানগুলোর সুনাম ছড়িয়ে পড়ছে। এখানে দেখা যায়, অন্যান্য প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির কারণ হলো পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণন করা যা বিপণনের সামাজিক বিপণন যুগকে প্রকাশ করে। সামাজিক বিপণন যুগ এমন একটি যুগ যেখানে পরিবেশ ও সমাজের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। মূলত ১৯৭০ সালের পর থেকে এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিপণনে সমাজের প্রতি গুরুত্ব দেওয়া ও পরিবেশ ক্ষতিকারক কর্মকাণ্ড বর্জন করা। উদ্দীপকেও নতুন প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করে যা সামাজিক বিপণন যুগকে নির্দেশ করে। ফলশ্রুতিতে মি. জামিলের বিক্রয় হ্রাস পেলেও তাদের বিক্রয় বৃদ্ধি পেতে থাকে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের নতুন প্রতিষ্ঠানগুলোর সফলতার কারণ উল্লেখপূর্বক তোমার মতামত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর