বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ফরিদপুরের ফুলচাষিদের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ফরিদপুরের ফুলচাষিদের ভূমিকা অত্যন্ত ব্যাপক। বিপণন একটি প্রক্রিয়া যেখানে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিপণনের অবদান ব্যাপক। বিপণন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। উদ্দীপকে ফরিদপুরের একটি গ্রামের জনাব কবির উদ্দিন একজন ফুলচাষি। দেশ স্বাধীনের পর থেকেই তিনি ফুলচাষ ও বিপণন করেন। তিনি ফুল বিপণনে নৈতিকতা, পরিবেশগত ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করেন। ফলশ্রুতিতে দেশের চাহিদাপূরণ করে বিদেশেও তিনি এই কৃষিপণ্যটি বিপণন করেন। ফলে অল্প দিনে জনাব কবির উদ্দিন ফুলচাষে লাভবান হন। এখানে তিনি সামাজিক বিপণন যুগ অনুসরণের মাধ্যমেই ফুল চাষে লাভবান হন। বর্তমানে তার দেখাদেখি গ্রামের অনেকেই ফুল চাষ শুরু করেছে। ফলে বিনিয়োগ, কর্মসংস্থান, আয় ও ভোগ বৃদ্ধির মাধ্যমে জীবনযাত্রার মান ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এখানে দেখা যাচ্ছে উক্ত গ্রামের ফুল চাষের মাধ্যমে একদিকে যেমন তারা ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন; অপরদিকে দেশে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব লাঘব ও অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। সুতরাং বলা যায়, ফরিদপুর গ্রামের জনাব কবিরের ন্যায় আরও চাষিরা ফুল চাষে এগিয়ে আসায় ফুল উৎপাদন ও বিপণনের মাধ্যমে চাষিরা এবং ভোগের মাধ্যমে ভোক্তারা দেশের অর্থনীতি উন্নয়নে ভূমিকা রাখবে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ফরিদপুরের ফুলচাষিদের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর