উদ্দীপক অনুযায়ী 'সুনন্দা' ফ্যাশন হাউজের কার্যাবলি বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী 'সুনন্দা' ফ্যাশন হাউজের কার্যাবলি বিপণনের ভোক্তামূখী প্রক্রিয়া বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে। বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া। যেখানে ভোক্তাকে কেন্দ্র করেই বিপণনের সকল কাজ সম্পাদন করা হয়। উদ্দীপকে জনাব নিলয় 'সুনন্দা' ফ্যাশন হাউজের মালিক। তিনি সম্ভাব্য ক্রেতাদের চাহিদা, বুচি ও পছন্দ অনুযায়ী রুচিশীল পোশাক তার প্রতিষ্ঠানে বিক্রি করেন। এখানে জনাব নিলয় পণ্য বিপণনের ক্ষেত্র ক্রেতার রুচি, পছন্দ, চাহিদাকে গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ ক্রেতা বা ভোক্তাকে কেন্দ্র করে তার সকল কাজ সম্পাদন করছেন, যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়াকে প্রকাশ করে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী 'সুনন্দা' ফ্যাশন হাউজের কার্যাবলি বিপণনের কোন বৈশিষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর