উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সাম্প্রতিক কার্যক্রমের যৌক্তিকতা বিপণনের ক্রমবিকাশের যুগের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সাম্প্রতিক কার্যক্রমটি যৌক্তিক। তাদের বর্তমান কার্যক্রমটি বিপণন ক্রমবিকাশের মোবাইল মার্কেটিং যুগকে নির্দেশ করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পণ্যের প্রসারমূলক কার্যক্রমে ব্যবহার করে বিপণন কর্মকাণ্ড সম্পাদন করার যুগকে মোবাইল মার্কেটিং যুগ বলে। ২০১০ সালের পর থেকে এ যুগের আবির্ভব ঘটে। উদ্দীপকে ফ্যাশন হ্যাভেন দেশের বাজারে জনপ্রিয় একটি ফ্যাশন পণ্য বিকেতা। সম্প্রতি প্রবাসী বাঙালিদের মধ্যেও প্রতিষ্ঠানটির শাড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ায় উক্ত প্রতিষ্ঠানটি একটি নিজস্ব ফেইসবুক পেইজ খুলে অনলাইনের মাধ্যমেও শাড়ির অর্ডার নেওয়া শুরু করল। এতে প্রতিষ্ঠানটির শাড়ির বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পেল। এখানে দেখা যাচ্ছে, তারা বিপণন কর্মকাণ্ড সম্পাদন করার জন্য ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হয়েছে। যা বিপণনের বর্তমান কাল অর্থাৎ মোবাইল মার্কেটিং যুগ হিসেবে বিবেচিত। বিপণনের বর্তমান সময়কালকেই সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ হিসেবে চিহ্নিত করা হয়। মূলত ২০১০ সাল থেকে এই যুগের সূচনা হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পণ্যের প্রসারমূলক কার্যক্রমে ব্যবহার করে, বিপণন সাফল্য অর্জনে প্রচেষ্টার সাম্প্রতিক সময়ে গৃহীত কৌশল প্রয়োগের সময় কালই হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। উদ্দীপকেও মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ করার মাধ্যমে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে এবং এর ফলে প্রতিষ্ঠানটির শাড়ির বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পায়।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সাম্প্রতিক কার্যক্রমের যৌক্তিকতা বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর