“বিপণন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে”— নাহিদ ফুড কোম্পানির দৃষ্টিকোণ থেকে উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: নাহিদ ফুড কোম্পানির বিপণন কার্যক্রম দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিপণনের মাধ্যমে অনুন্নত দেশগুলো অর্থনৈতিকভাবে উন্নয়নের দিকে এগিয়ে যায়। উন্নত দেশগুলো হয় আরও সমৃদ্ধশালী। বিপণন নতুন পণ্য ভোগ ও ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের মাধ্যমে মানুষের জীবনের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। উদ্দীপকের নাহিদ ফুড কোম্পানি সারা দেশের ক্রেতাদের জন্য মানসম্মত খাদ্যসামগ্রী উৎপাদন ও বিপণন করে। এখানে প্রায় ৫,০০০ কর্মী কাজ করে। করোনা মহামারীকালীন বেকারত্ব বাড়লেও প্রতিষ্ঠানটি কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে বিপণন কাজ চালায়। তাছাড়া অসহায় মানুষদেরও প্রতিষ্ঠানটি বিনামূল্যে খাদ্য সহায়তা দান করে। এছাড়া প্রতিষ্ঠানটি সরকারকে নিয়মিত আয়কর দেয়। নাহিদ ফুড কোম্পানি খাদ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে পণ্যের চাহিদা ও যোগানে ভারসাম্য বজায় রাখে। এছাড়া অসহায়দের খাদ্য সহায়তা দিয়ে দেশের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। এখানে কাজ করার মাধ্যমে কর্মীরা তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারে। আর সরকারকে আয়কর দেওয়ার মাধ্যমে সমৃদ্ধশালী দেশ বিনির্মাণে ভূমিকা রাখে। এর উৎপাদিত পণ্য দেশের মোট জাতীয় উৎপাদনের পরিমাণও বাড়ায়, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখে। এসব কিছু বিবেচনায় বলা যায়, বিপণন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে ।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
“বিপণন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে”— নাহিদ…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর