বিপণনের ক্রমবিকাশের পর্যায় উল্লেখপূর্বক 'বিশ্বাস বিল্ডার্সের সাফল্যের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: বিপণনের ক্রমবিকাশ পর্যায়ের বিক্রয় যুগ 'বিশ্বাস বিল্ডার্সের' সাফল্যের কারণ।তা নিচে বিশ্লেষণ করা হলোঃ ১৯২০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত সময়কে বিক্রয় যুগ বলা হয়।উৎপাদন ব্যবস্থায় দক্ষতা বাড়ার ফলে পণ্য বিক্রির প্রচুর সম্ভাবনা তৈরি হয়।কিন্তু এই পণ্য এমনিতেই বিক্রি হবে না এবং শুধু ক্রেতাদের ওপর নির্ভরশীল হয়ে বসে থাকলেই পণ্য বিক্রি করা সম্ভব হবে না।তাই এই স্তরে উৎপাদনকারীরাও পণ্য বিক্রির কৌশল হিসেবে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় এবং ডিলারদের সাথে সুসম্পর্ক স্থাপন শুরু করে। উদ্দীপকের 'বিশ্বাস বিল্ডার্স' গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং ক্রয়ে আগ্রহী করে তোলার জন্য দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ ছাড়াও ইন্টারনেট এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানটি সফল হয়। বিক্রয় যুগ এবং উদ্দীপক পর্যালোচনা করলে দেখা যায় যে,বিশ্বাস বিল্ডার্সের সফলতার কারণ হলো বিক্রয় যুগের কার্যক্রম গ্রহণ। কারণ তারা বিক্রয় যুগের সাথে সংশ্লিষ্ট কার্যক্রমগুলোই গ্রহণ করেছে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
বিপণনের ক্রমবিকাশের পর্যায় উল্লেখপূর্বক 'বিশ্বাস বিল্ডার্সের সাফল্…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর