জনাব হিমেলের সার্বিক কার্যক্রমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত“জনাব হিমেলের সার্বিক কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে”— উক্তিটি যথার্থ । বিপণন পণ্যের চাহিদা ও যোগানের মধ্যে সমতা রক্ষা করে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক সামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়ন করে। আবার জাতীয় আয় ও রপ্তানিও বাড়ায়। উদ্দীপকের জনাব হিমেল মধ্যপ্রাচ্যে কয়েক বছর চাকরি করে দেশে এসে খেজুরের বাগান করেন । তিনি পাঁচ বছরে বেশ ভালো ফলন পেয়েছেন। ক্রেতাদের চাহিদা বেশি থাকায় তিনি উচ্চমূল্যে বিক্রি করতে পারছেন। আবার, এলাকার যুবকদের চাহিদার কথা চিন্তা করে তিনি চারা উৎপাদন ও বিক্রি করছেন। জনাব হিমেল মধ্যপ্রাচ্যের উৎপাদিত খেজুর দেশেই উৎপাদন করছেন। ফলে বাংলাদেশকে বিদেশ থেকে এসব খেজুর আমদানি করতে হচ্ছে না। এটি আমদানি খরচ কমাচ্ছে। আবার, তার বাগানে অনেক কর্মীর প্রয়োজন হয় বলে স্থানীয় শ্রমশক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে। ফলে এসব কর্মীর জীবনযাত্রার মান বাড়ছে। এদিকে এলাকার যুবকরা আগ্রহী হওয়ায় জনাব হিমেলের বিক্রি করা চারা থেকে তারাও বাগান করছেন। ফলে দেশে খেজুরের উৎপাদন বাড়ছে ও বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এতে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। তাই বলা যায়, জনাব হিমেলের কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
জনাব হিমেলের সার্বিক কার্যক্রমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূম…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর