উদ্দীপকে বিপণনের কোন মৌলিক ধারণাটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বিপণনের 'পণ্য' নামক মৌলিক ধারণার প্রতি ইঙ্গিত করা হয়েছে। মানুষের প্রয়োজন বা অভাব পূরণ করতে পারে এমন সবকিছুই পণ্য হিসেবে বিবেচিত। পণ্য দেখা ও স্পর্শ করা যায়। কারণ এর বাস্তব উপস্থিতি আছে। চাল, ডাল, সাবান, কাপড়, ফ্যান, টিভি, ফ্রিজ প্রভৃতি হলো পণ্য। উদ্দীপকে উল্লেখিত তূর্য বেকারির স্বত্বাধিকারী জনাব লিটন দীর্ঘদিন যাবৎ তার ব্যবসায়টি চালিয়ে যাচ্ছেন। বেকারিতে যেসব পণ্য উৎপাদিত হয় সেগুলো মানুষ ভোগ করে। তাদের উৎপাদিত পণ্য মানুষের প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণ করতে পারে। ক্রেতাদের চাহিদা থাকায় প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য উৎপাদন করে। ক্রেতারা ভোগের মাধ্যমে এসব পণ্যের উপযোগ নিঃশেষ করে। তাই উক্ত বৈশিষ্ট্যের বিবেচনায় বলা যায়, উদ্দীপকে বিপণনের 'পণ্য' নামক মৌলিক ধারণাটির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে বিপণনের কোন মৌলিক ধারণাটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর