'পল্লবী ফ্যাশান্স' বিপণনের কোন বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: 'পল্লবী ফ্যাশান্স' বিপণনের অন্যতম বৈশিষ্ট্য ভোক্তামুখী প্রক্রিয়ার প্রতি গুরুত্বারোপ করেছে। বিপণনের যাবতীয় কার্যক্রম ভোক্তাকে কেন্দ্র করেই আবর্তিত হয় বিধায় বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয় । আধুনিক বিপণনকারীরা মনে করে ভোক্তারাই রাজা। তাই বর্তমানে ভোক্তাকে কেন্দ্র করেই বিপণনের সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। এটি বিপণনের অন্যতম একটি বৈশিষ্ট্য। উদ্দীপকে ঢাকার একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো 'পল্লবী ফ্যাশান্স'। প্রতিষ্ঠানটি ছেলে ও মেয়েদের জন্য নান্দনিক ডিজাইনের পোশাক তৈরি করে নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রয় করে। এছাড়াও প্রতিষ্ঠানটি সর্বদা ক্রেতাদের অভাব, প্রয়োজন ও পছন্দের প্রতি গুরুত্ব দিয়ে নিত্যনতুন ডিজাইনের পোশাক তৈরি করে বাজারে বিক্রয় করে। প্রতিষ্ঠানটির এ সমস্ত কার্যক্রম ভোক্তাকেন্দ্রিক, যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'পল্লবী ফ্যাশান্স' বিপণনের অন্যতম বৈশিষ্ট্য ভোক্তামুখী প্রক্রিয়ার প্রতি গুরুত্বারোপ করেছে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
'পল্লবী ফ্যাশান্স' বিপণনের কোন বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিয়েছে? ব…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর