উদ্দীপকে উল্লিখিত সজিব ফুড লি. এর সফলতায় বিপণনের কোন যুগের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সজিব ফুড লি.-এর সফলতায় বিপণনের ক্রমবিকাশের সম্পর্কযুক্ত বিপণন যুগের নির্দেশ করে। ১৯৯০ সালের পর সম্পর্কভিত্তিক বিপণন যুগ শুরু হয়। বর্তমানে নতুন ক্রেতা আকর্ষণ একটি গুরুত্বপূর্ণ কাজ হলেও সম্পর্কভিত্তিক বিপণনের গুরুত্ব দিন দনি বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে ক্রেতাদের সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করা হয়, ধরে রাখা ও উন্নয়ন করা হয়। বর্তমানে বহুজাতিক কোম্পানিগুলো ব্যাপকভাবে এ বিপণন কৌশল ব্যবহার করেছে।সজিব ফুড লি. একটি ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা ভোক্তাদের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পণ্যসামগ্রী উৎপাদন ও বিপণন করে। তাছাড়া গ্রাহকদের আনুগত্য ও স্থায়ী ক্রেতায় পরিণত করার লক্ষ্যে তাদের প্রয়োজন, রুচি ও পছন্দ অনুযায়ী পণ্য উন্নয়ন করে। সম্পর্কভিত্তিক বিপণন যুগে ক্রেতা ধরে রাখা ও উন্নয়ন করা হয়। তাই বলা যায়, সজিব ফুড লি.-এর সফলতায় বিপণনের ক্রমবিকাশের সম্পর্কযুক্ত বিপণন যুগের নির্দেশ করে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সজিব ফুড লি. এর সফলতায় বিপণনের কোন যুগের প্রতি ইঙ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর