“ক্রয় হলো অর্থের বিনিময়ে পণ্য গ্রহণ”- ব্যাখ্যা কর।
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে পণ্যের মালিকানা স্বত্ব ক্রেতার নিকট হস্তান্তরিত হয় তাকে ক্রয় বলে। ক্রয় হলো বিপণন তথা ব্যবসা-বাণিজ্যের প্রধান ও মুখ্য কাজ। ক্রয়ের মাধ্যমে কোন ব্যক্তি বা কোন ব্যবসায়ী পণ্যের উপর অধিকার লাভ করে। এরূপ ক্রয় দুই প্রকারের হতে পারে যাদের একটি হলো ব্যবসায়িক ক্রয় যা পুনঃউৎপাদন বা পুনঃবিক্রয়ের জন্য করা হয় এবং অন্যটি হলো অব্যবসায়িক ক্রয় যা পণ্য উৎপাদনে সহায়তা করে বা সরাসরি ভোগ করা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
“ক্রয় হলো অর্থের বিনিময়ে পণ্য গ্রহণ”- ব্যাখ্যা কর।
উত্তর