ক্রেতাভ্যালু বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: পণ্যের মান সেবা ও মূল্যের সমন্বয় পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে তাকে ক্রেতা ভ্যালু বলে। পণ্যমূল্য ঠিক থেকে পণ্যের মান ও সেবা বাড়ালে ক্রেতা ভ্যালু বৃদ্ধি পায় অন্যদিকে পণ্যমান ঠিক বা মূল্য বা খরচ বৃদ্ধি পেলে ক্রেতা ভ্যালু হ্রাস পায়। ক্রেতারা সকল সময় পণ্যের ভ্যালু ও খরচ সুনির্দিষ্টভাবে বা উদ্দেশ্যভিত্তিক বিশ্লেষণ করে না। ভ্যালুর উপলব্ধির ভিত্তিতে পণ্য নির্বাচন করে। সন্তুষ্টির তুলনায় খরচ বেশি হলে ক্রেতারা বিকল্প পণ্য বা প্রতিযোগীদের পণ্য ক্রয় করতে পারে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
ক্রেতাভ্যালু বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর