“সকল ক্রেতাই ভোক্তা নয়”- ব্যাখ্যা কর।
উত্তর: সকল ক্রেতা ভোক্তা নয়। আপাত দৃষ্টিতে ক্রেতা ও ভোক্তার মধ্যে তেমন পার্থক্য লক্ষ্য করা না গেলেও এ দুটি বিষয় কোন অবস্থাতেই এক নয় বিষয়টি ব্যাখ্যা করার ক্ষেত্রে ক্রেতা ও ভোক্তার সংজ্ঞা দেওয়া প্রয়োজন। ক্রেতা বলতে এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বুঝায় যে পরবর্তীতে বিক্রয় ব্যবহার বা ভোগের জন্য পণ্য ক্রয় করে অন্যদিকে ভোক্তা হলো এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে পণ্য বা সেবা ভোগ বা ব্যবহার করার জন্য ক্রয় করে। এ সংজ্ঞা দুটি বিশ্লেষণ করলে লক্ষ্য করা যায়, এবং তা হলো ভোক্তা ক্রেতার একটি অংশ কারণ ক্রেতার ক্রয়ের উদ্দেশ্য হলো বিক্রয় বা ব্যবহার বা ভোগ অন্যদিকে ভোক্তা ক্রয়ের উদ্দেশ্য হলো শুধুমাত্র ব্যবহার বা ভোগ অর্থাৎ ভোক্তারা কখনো পুনঃবিক্রয় করে না। তাই দেখা যায় সকল ভোক্তাই ক্রেতা কিন্তু সকল ক্রেতাই ভোক্তা নয়। এক কথায় বলা যায় সকল ক্রেতাই ভোক্তা নয়।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
“সকল ক্রেতাই ভোক্তা নয়”- ব্যাখ্যা কর।
উত্তর