উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিপণনের “ব্যবস্থাপকীয় প্রক্রিয়া” বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। বিপণন হলো এক ধরনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলতে এমন একটি প্রক্রিয়াকে বুঝায় যার মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন,সংগঠিত করণ, কর্মী নিয়োগ, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করে থাকে। বিপণনের প্রতিটি স্তরেই পরিকল্পনা গ্রহণ সংগঠিতকরণ কর্মী নিয়োগ নির্দেশনা প্রেষণা সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে হয়। বিপণন তার লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপকীয় কাজগুলো সম্পাদন করে তাই বিপণন হলো একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। উদ্দীপকে দেখতে পাই জনাব পলাশ রংপুর একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন ফার্মের দুধ খাঁটি বলে এলাকায় ব্যাপক চাহিদা রয়েছে তিনি ফার্মের প্রতিটি স্তরে সমস্ত কাজের মধ্যে সমন্বয় করেন।উক্ত কাজগুলো বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় ব্যবস্থাপকীয় বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর