বিপণন কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
উত্তর: বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। বিপণন দু'ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। যার একটি হলো প্রত্যক্ষভাবে এবং অন্যটি হলো পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে বিপণন কার্যাবলি সম্পাদনে জনগণকে নিয়োজিত করে আর পরোক্ষভাবে উৎপাদন বৃদ্ধি করে শিল্পায়নের মাধ্যমে। পরিবহন, বিজ্ঞাপন, গুদামজাতকরণ, প্রচার ইত্যাদি কর্মক্ষেত্র তৈরি করে সেখানে প্রয়োজনীয় জনশক্তি নিয়োগ দিয়ে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আর বিক্রয় বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই উৎপাদন বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে সেখানেও প্রচুর লোকের কর্মসংস্থান হয়।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
বিপণন কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
উত্তর