জাকিরের ইচ্ছা কোনো প্রকার চাহিদার সৃষ্টি করেনি-- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: জাকিরের ইচ্ছা কোনো প্রকার চাহিদার সৃষ্টি করেনি- উক্তিটি যথার্থ। অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। চাহিদার শর্ত তিনটি; পণ্যের অভাব থাকতে হবে, অভাব পূরণ করার সামর্থ্য থাকতে হবে এবং ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। উদ্দীপকে দরিদ্র ঘরের ছেলে জাকির কয়েক মাস আগে চাকরিতে যোগদান করেছেন। অফিসের বড়কর্তার গাড়ি দেখে তারও ইচ্ছা হয় একদিন তিনিও গাড়ি কিনবেন। জাকিরের চিন্তা অনুযায়ী তার গাড়ি ক্রয় করার ইচ্ছ থাকলেও বিপণনের ধারণা অনুযায়ী তা চাহিদা সৃষ্টি করে না। তার গাড়িতে চড়ার ইচ্ছা হলেও আর্থিক সামর্থ্য না থাকায় তা চাহিদা প্রকাশ করে না। কারণ চাহিদা সৃষ্টি হতে যে সকল শর্ত পূরণ করতে হয় এখানে সে সকল শর্ত পূরণ হয়নি। সাধারণ অর্থে এবং বিপণন অর্থে চাহিদাকে একইভাবে প্রকাশ করা হয় না। সাধারণভাবে কোনোকিছু পাওয়ার ইচ্ছাকে চাহিদা বলা গেলেও বিপণনের ভাষায় তার অর্থ ভিন্ন। বিপণণের ধারণা অনুযায়ী চাহিদা হতে হলে তিনটি শর্ত (অভাব, অভাব পূরণের সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা) পূরণ হতে হবে। একইভাবে উদ্দীপকে এই তিনটি শর্ত পূরণ করেনি। কারণ জাকিরের চিন্তা অনুযায়ী তার নিজস্ব গাড়িতে উঠার ইচ্ছা থাকলেও তা ক্রয়ের সামর্থ্য না থাকায় বিষয়টি চাহিদা সৃষ্টি করে না।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
জাকিরের ইচ্ছা কোনো প্রকার চাহিদার সৃষ্টি করেনি-- উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর