"অভাবের সাথে সংস্কৃতির সম্পর্ক বিদ্যমান"- ব্যাখ্যা কর।
উত্তর: প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব ও সংস্কৃতিকে প্রভাবিত করে বাস্তবে প্রকাশ পায় তাকে অভাব বলে। অভাবের সাথে মানুষের সংস্কৃতির সম্পর্ক অত্যন্ত নিবিড়। কারণ প্রয়োজন যখন অভাবে রূপান্তরিত হয় তখন তা মানুষের সংস্কৃতিকে প্রভাবিত করে। যেমন ক্ষুধা পেলে একজন বাঙালি ভাত খেয়ে তার ক্ষুধা নিবারণ করে, কিন্তু একজন আমেরিকান বার্গার বা ফাস্টফুড খেয়ে তার ক্ষুধা নিবারণ করে। এখানে ব্যক্তির সংস্কৃতির কারণেই তাদের প্রয়োজন এক থাকলেও অভাবে পরিবর্তন আসছে। তাই বলা যায়, অভাবের সাথে সংস্কৃতির সম্পর্ক বিদ্যমান।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
"অভাবের সাথে সংস্কৃতির সম্পর্ক বিদ্যমান"- ব্যাখ্যা কর।
উত্তর