"বাজার ও বিপণন এক নয়"- ব্যাখ্যা কর।
উত্তর: বাজার ও বিপণন দুটি ভিন্ন বিষয়। বাজার হচ্ছে কোন পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। অন্যদিকে বিপণন হলো ভোক্তাদের চাহিদা অনুধাবন,পণ্য ধারণার সৃষ্টি ও ভোক্তা চাহিদা পূরণের মাধ্যমে ভোক্তা সন্তুষ্টি অর্জন করে স্থায়ী ক্রেতায় পরিণত করার একটি প্রক্রিয়া। বাজারের মুখ্য উদ্দেশ্য হলো ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন করা। অন্যদিকে, বিপণনের উদ্দেশ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছে তা সফল করা। অতএব বলা যায়,বাজার ও বিপণন কোন অবস্থাতেই এক বিষয় নয়।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
"বাজার ও বিপণন এক নয়"- ব্যাখ্যা কর।
উত্তর