উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বিক্রয় লক্ষ্য অর্জনের কারণ বিপণন ক্রমবিকাশের যুগ উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বিক্রয় লক্ষ্য অর্জনের কারণ বিপণন ক্রমবিকাশের আধুনিক যুগের সামাজিক যোগাযোগ যুগ বা মোবাইল বিপণন যুগ ব্যবহার করা। মূলত ২০১০ সালের পর থেকে সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগের সূচনা হয়। বর্তমানে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের পণ্য ও সেবার প্রসার মূলক কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে ছোট বড় সকল প্রতিষ্ঠান Facebook, YouTube, Twitter, Yahoo, Messenger, Google ইত্যাদি জনপ্রিয় সামাজিক মাধ্যম ব্যবহার করে খুব সহজে পণ্য ও সেবার তথ্য ও প্রকৃত ক্রেতাদের কাছে পৌঁছাতে পারে। এতে পণ্যের প্রচার প্রসার দ্রুত বাড়ে এবং বিক্রয় বৃদ্ধি পায় ও মুনাফা অর্জন নিশ্চিত হয়। তাছাড়া পণ্যের প্রসারের পাশাপাশি ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করার সহজ হয়। উদ্দীপকে ক্রেতা মনোযোগ আকর্ষনের এবং বিক্রয় বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটি দৈনিক পত্রিকা ও টেলিভিশনে প্রচুর বিজ্ঞাপন প্রদান করেন। এর ফলে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই প্রত্যাশিত বিক্রয় লক্ষ্য অর্জন করতে পারেন। মোবাইল মার্কেটিং যুগ ব্যবহার করার কারণে সহজেই তারা তার পণ্যটির সম্পর্কে জানতে পারে, এবং তাদের বিক্রয় বৃদ্ধি হয়।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বিক্রয় লক্ষ্য অর্জনের ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর