উদ্দীপকে উল্লিখিত প্রাথমিক পর্যায়ে জনাব ইশমামের কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাথমিক পর্যায়ে জনাব ইশমামের কার্যক্রম বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া ফুটে উঠেছে। বিপণনের প্রত্যেক পর্যায়ে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া দেখা যায়, পরিকল্পনা, সংগঠন, প্রেষণা, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন প্রভৃতি ব্যবস্থাপনার কাজ বিপণনের ক্ষেত্রে প্রয়োজন হয়। বিপণন মিশ্রণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে ব্যবস্থাপনা প্রক্রিয়া অনুসরণ করা হয় । উদ্দীপকে জনাব ইশমাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রী অর্জন করেন এবং "pure beverage Ltd ".নামক প্রতিষ্ঠানে মার্কেটিং ম্যানেজার হিসেবে যোগদান করেন। তিনি সঠিক কৌশল নির্ধারণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করেন ও তা বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন এবং নিয়ন্ত্রণ মূলক পদক্ষেপ গ্রহণ করেন। এখানে দেখা যাচ্ছে তিনি তার প্রতিষ্ঠানে পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত সকল কাজ সম্পন্ন করে থাকে যা ব্যবস্থাপনা হিসেবে পরিচিত।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাথমিক পর্যায়ে জনাব ইশমামের কার্যক্রম বিপণনের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর