দুইবোনের পরবর্তীতে পিপাসা নিবারণকে বিপণনের মৌলিক ধারণার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: দুই বোনের পরবর্তীতে পিপাসা নিবারণ কে বিপণনের মৌলিক ধারণার আলোকে চাহিদা বলা যায়। কোন পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা এবং তা ক্রয়ের সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা থাকা কে চাহিদা বলে। সাধারণত অভাব যখন ব্যক্তির ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তার চাহিদায় রূপান্তরিত হয়। কোন অভাব চাহিদায় পরিণত হতে হলে ব্যক্তির কোন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা অভাব পরে ইচ্ছা, ইচ্ছা পূরণের আর্থিক সক্ষমতা, অর্থ ব্যয় করার ইচ্ছা এবং বাজারে পণ্য বা সেবার প্রভৃতি বৈশিষ্ট্য বা শর্তের সমন্বয়ে থাকতে হয়। উদ্দীপকে দেখা যায় এশা ও তৃপ্তি দুই বোন বাণিজ্য মেলায় গেল। কিছুক্ষণ পর রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে দুইজনেরই ভীষণ পিপাসা পেল। এর মধ্যেই তারা দেখল এক ফেরিয়ালা আইসক্রিম বিক্রি করছে। মেলায় যেহেতু সবকিছুর দাম বাড়তি তাই সে ৩০ টাকার আইসক্রিম ৬০ টাকা চাইলো। পর্যাপ্ত টাকা না থাকায় দুই বোন না কিনে ৩০ টাকা দিয়ে এক বোতল পানি কিনলো। এখানে তারা তাদের সামর্থ্য অনুযায়ী ৩০ টাকা দিয়ে এক বোতল পানি ক্রয় করে। পানি ক্রয় করা তার চাহিদার মধ্যে পড়ে। সাধারণত চাহিদার ক্ষেত্রে তিনটি শর্ত প্রযোজ্য থাকে। চাহিদা হতে হলে অবশ্যই তিনটি শর্ত পূরণ করতে হবে। যথা:- অভাব পূরণের ইচ্ছা থাকতে হবে, প্রয়োজনীয় অর্থ থাকতে হবে এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। এখানে দেখা যায় তারা তাদের পানি ক্রয়ের দ্বারা বিপণনের মৌলিক ধারণার চাহিদা পূরণ করেছেন।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
দুইবোনের পরবর্তীতে পিপাসা নিবারণকে বিপণনের মৌলিক ধারণার আলোকে বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর