"ভোক্ততাই রাজা" ব্যাখ্যা কর।
উত্তর: বিপণনে যাবতীয় কর্মকাণ্ড ভোক্তা কে কেন্দ্র করে আবর্তিত হয় বিধায় "ভোক্তাই রাজা" কথাটি সঠিক ও বাস্তবসম্মত। ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয় ক্ষমতা, বিক্রয় অভ্যাস ইত্যাদির ভিত্তিতে বিপণন কার্যক্রম সম্পন্ন করতে হয়। ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ এবং বাস্তবায়ন করতে হয়। এজন্য বিপণনের ধারণা, বিপণন মিশ্রণ, বাজার বিভক্তি করন, বিপণন পদ্ধতির ধরন ইত্যাদি ভোক্তাদের সন্তুষ্ট করার ওপর গুরুত্ব দিয়ে নির্ধারিত করতে হয়। ফলে পণ্য বা সেবা বিভিন্ন ধরনের ক্ষেত্রে সব সময় ভোক্তা কেই রাজা হিসেবে গণ্য করা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
"ভোক্ততাই রাজা" ব্যাখ্যা কর।
উত্তর