"মিম ফ্যাশন" এর প্রসাধনী উৎপাদন কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখা কর।
উত্তর: "মিম ফ্যাশন" এর প্রসাধনী উৎপাদন কার্যক্রম বিপণনের ক্রেতা সন্তুষ্টি অর্জন করেছে। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে। আর বিপণনের অন্যতম একটি কাজ হল ক্রেতা সন্তুষ্টি অর্জন। পণ্যের কার্যকারিতা সম্পর্কে উপলব্ধির সাথে তার প্রত্যাশার মিল পর্যন্ত ক্রেতার সন্তুষ্টির বিস্তৃত। সাধারণত পূর্ব ক্রয়ের অভিজ্ঞতা, সহযোগী ও বন্ধু-বান্ধবদের মন্তব্য এবং বিপণন কারীর তথ্যের ভিত্তিতে ভোক্তার মনে প্রত্যাশা গড়ে ওঠে। পণ্যের কার্যকারিতা এবং প্রত্যাশা একই হলে ক্রেতারা সন্তুষ্ট হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব আতিক "মিম ফ্যাশন" নামক একটি প্রসাধনী ফ্যাক্টরির মালিক। তিনি সবসময় ক্রেতাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী প্রসাধনের সামগ্রী উৎপাদন করেন। এখানে দেখা যায় তিনি ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করে ক্রেতা সন্তুষ্টি অর্জন করে। তাই বলা যায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রসাধনী উৎপাদন কার্যক্রম বিপণনের ক্রেতা সন্তুষ্টি অর্জনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
"মিম ফ্যাশন" এর প্রসাধনী উৎপাদন কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর