প্রতিযোগিতামূলক পরিবেশে উদ্দীপকের "মিম ফ্যাশন" এর গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা বিপণন ক্রমবিকাশের পর্যায়ে উল্লেখ পূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিযোগিতামূলক পরিবেশে উদ্দীপকের প্রতিষ্ঠানটি গৃহীত কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সামাজিক যোগাযোগের অন্তর্ভুক্ত। মূলত ২০১০ সালের পর থেকে সামাজিক যোগাযোগ বা মোবাইল যুগের সূচনা হয়। বর্তমানে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের পণ্য ও সেবার প্রসার মূলক কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান ফেসবুক, টুইটার ও ইয়াহু ইত্যাদির বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তাদের পণ্যটি প্রচার করছে এবং ক্রেতারা কি ধরনের পণ্য পছন্দ করছে সে সম্পর্কে তারা জানতে পারছে। ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য সম্পর্কে জানার ফলে তারা তাদের পছন্দ অনুযায়ী পণ্যটি তার প্রতিষ্ঠানের উৎপাদন করে তাদের নিকট পৌঁছাতে পারবে। উদ্দিপকে দেখা যায়,জনাব আতিক "মিম ফ্যাশন" নামক একটি প্রসাধনী ফ্যাক্টরির মালিক। তিনি সবসময় ক্রেতাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী প্রসাধনের সামগ্রী উৎপাদন করেন। ক্রেতাদের সাথে সম্পর্ক রক্ষা ও তাদের পরিবর্তনশীল চাহিদা সম্পর্কে জানার জন্য জনাব আতিক অনলাইন ব্যবহার করেন। এক্ষেত্রে ফেসবুক তাকে সহায়তা করে। এর ফলে তার ব্যবসায় দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এখানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে যার ফলে তিনি সহজে ক্রেতাদের পছন্দ সম্পর্কে জানতে পারছেন। আরে মাধ্যমটি ব্যবহারের ফলে তার ব্যবসায়টির সম্প্রসারিত হচ্ছে। তাই বলা যায় প্রতিযোগিতামূলক পরিবেশে মিম ফ্যাশন এর গৃহীত কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সামাজিক যোগাযোগ মাধ্যম।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
প্রতিযোগিতামূলক পরিবেশে উদ্দীপকের "মিম ফ্যাশন" এর গৃহীত কার্যক্রমের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর