মিনহাজ ও মইনুল এর কার্যাবলী বিপণন ক্রম বিকাশের আলোকে তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: মিনহাজ ও মইনুল এর কার্যক্রম বিপণন ক্রমবিকাশের বিক্রয়ের অন্তর্গত। পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরের প্রক্রিয়াকে বিক্রয় বলে। বিপণন কার্যক্রমে বিক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। বিক্রয় পণ্যের মালিকানা করতে বা সত্বগত উপযোগ সৃষ্টি করে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ব্যায়িত অর্থের প্রধান যোগান আসে বিক্রয় বাবদ প্রাপ্ত মুনাফা থেকে। সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিক্রয় দক্ষতা ভালো তারা দ্রুত উন্নতি করতে পারে। উদ্দীপকে দেখা যায়, "নোভা" বেকারির মালিক জনাব মিনহাজ ক্রেতাদের চাহিদা ও রুচি অনুযায়ী উন্নতমানের বিস্কুট, পাউরুটি ও কেক তৈরি করেন। ফলে তার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে তার বন্ধু মইনুল মনে করেন উৎপাদন যত বেশি হবে মুনাফা তত বেশি অর্জন সম্ভব। এখানে দেখা যায় তারা পণ্যদ্রব্য উৎপাদন করার পর সে পণ্য সামগ্রী ভোক্তার নিকট বিক্রয় করেন। মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ যে কোন প্রতিষ্ঠানের জন্য বিক্রয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ । কারণ উৎপাদিত পণ্য অথবা সংগৃহীত পণ্য বিক্রয়ের মধ্য দিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে অর্জন করা হয়। বিপণনের যত ধরনের কাজ সম্পাদন করা হয়, তার মূল উদ্দেশ্য হলো সেবা বা বন্যার ভোক্তাদের নিকট বিক্রয় করে তাদের সন্তুষ্টি অর্জন করা। তাই বলা যায় উদ্দীপকে মিনহাজ ও মইনুল এর কার্যাবলী বিপণন ক্রম বিকাশে বিক্রয় কাজ।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
মিনহাজ ও মইনুল এর কার্যাবলী বিপণন ক্রম বিকাশের আলোকে তুলনামূলক বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর