"অধরা ফ্যাশন"- এর কার্যক্রম বিপণনের কোন মৌলিক কাজটির প্রতিফলিত হয়েছে।
উত্তর: "অধরা ফ্যাশন" এর কার্যক্রম বিপণনের ক্রেতা সন্তুষ্টি অর্জন করেছে। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে। আর বিপণনের অন্যতম একটি কাজ হল ক্রেতা সন্তুষ্টি অর্জন। পণ্যের কার্যকারিতা সম্পর্কে উপলব্ধির সাথে তার প্রত্যাশার মিল পর্যন্ত ক্রেতার সন্তুষ্টির বিস্তৃত। সাধারণত পূর্ব ক্রয়ের অভিজ্ঞতা, সহযোগী ও বন্ধু-বান্ধবদের মন্তব্য এবং বিপণন কারীর তথ্যের ভিত্তিতে ভোক্তার মনে প্রত্যাশা গড়ে ওঠে। পণ্যের কার্যকারিতা এবং প্রত্যাশা একই হলে ক্রেতারা সন্তুষ্ট হয়। উদ্দীপকে দেখা যায়, অধরা ফ্যাশন হাউস ক্রেতাদের রুচি, পছন্দ ও সংস্কৃতি অনুযায়ী উন্নত মানের শাড়ি, থ্রি পিস ও শার্ট বিক্রয় করে ব্যাপক সুনাম অর্জন করে। এখানে তারা ক্রেতাদের মন মতো পণ্যটি তৈরি করে থাকে যা ক্রেতা সন্তুষ্টি অর্জন করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি বিপণন কার্যক্রমের ক্রেতা সন্তুষ্টি অর্জন করেন।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
"অধরা ফ্যাশন"- এর কার্যক্রম বিপণনের কোন মৌলিক কাজটির প্রতিফলিত হয়েছে।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর