'স্বাদ' রেস্তোরাঁ বিপণনের কোন মৌলিক ধারণার ওপর গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠিত? ব্যাখ্যা কর।
উত্তর: স্বাদ রেস্তরা বিপণনের ভ্যালু ও ক্রেতা সন্তুষ্টি ধারণার উপর গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠিত । পণ্যের মান প্রাপ্ত সেবা ও মূল্যের সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে তাই হলো ক্রেতা ভ্যালু। মূল্য ঠিক থেকে পণ্যের মান ও সেবা বাড়লে ক্রেতা ভ্যালু বৃদ্ধি পায় অন্যদিকে পন্য মান ঠিক রেখে মূল্য বা খরচ বৃদ্ধি পেলে ক্রেতা ভ্যালু হ্রাস পায় । পণ্যের কার্যকারিতা সম্পর্কে ক্রেতার উপলব্ধির ভিত্তিতে গড়ে ওঠা প্রত্যাশা এবং অপ্রাপ্তির অনুভূতির স্তরই হল ক্রেতা সন্তুষ্টি । উদ্দীপকে দেখতে পাই স্বাদ ঢাকার একটি ঐতিহ্যবাহী দীর্ঘদিন যাবত স্বল্পমূল্যে খাবার পরিবেশন করে আসছে থাকে মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তাদের ভিড় লেগেই থাকে। যেকোনো পণ্যের ক্ষেত্রে এর দাম ও মান একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ভালো মানের পণ্য ক্রেতাকে সন্তুষ্ট করে আর দাম বেশি সংখ্যক ক্রেতাকে আকর্ষণ করে। আর এদুটো জিনিস একত্রিত হলে ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকে। যেহেতু "স্বাদ" রেস্তোরাঁ দীর্ঘদিন ধরে ব্যবসা করছে তার মানে ক্রেতারা তার উপর সন্তুষ্ট। তাই বলা যায় "স্বাদ" রেস্তোরা বিপণনের মৌলিক উপাদানক্রেতা সন্তুষ্টির ওপর গুরুত্ব দিয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
'স্বাদ' রেস্তোরাঁ বিপণনের কোন মৌলিক ধারণার ওপর গুরুত্ব দিয়ে প্রতিষ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর