উদ্দীপকের জনাব আব্দুল হালিম কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আব্দুল হালিম রূপগত উপযোগ সৃষ্টি করেছেন। পণ্যের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। উৎপাদনের ক্ষেত্রে রূপগত উপযোগ প্রাথমিক উপযোগ সৃষ্টি করে চূড়ান্ত পণ্য তৈরি করে। উদ্দীপকে জনাব আব্দুল হালিম বিসমিল্লাহ সুইটস এর স্বত্বাধিকারী। তিনি নিজস্ব খামারে উৎপাদিত দুধ হতে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় পণ্য উৎপাদন করেন। তিনি তার খামারে দুধের রূপ পরিবর্তন করে মিষ্টিতে রূপান্তর করেন, যা পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব আব্দুল হালিম রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের জনাব আব্দুল হালিম কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর