উদ্দীপকে উল্লিখিত পণ্যের ক্ষেত্রে যে ধরনের বণ্টনপ্রণালি অনুসৃত হয়েছে সে সম্পর্কে যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পণ্যের ক্ষেত্রে দুই ধাপ বিশিষ্ট বণ্টনপ্রণালি ব্যবহৃত হয়েছে। বণ্টনপ্রণালি হচ্ছে একটি পথ বা মাধ্যম বা সাংগঠনিক ব্যবস্থা যার সাহায্যে পণ্য উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পৌছানো হয়। দুইধাপ বিশিষ্ট বণ্টনপ্রণালিতে উৎপাদনকারী পাইকারের কাছে পণ্য বিক্রয় করে। এক্ষেত্রে পাইকাররা আবার খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে পণ্য বিক্রয় করে। খুচরা বিক্রেতারা ভোক্তার কাছে পণ্য পৌঁছে থাকে। অনেক সময় পাইকাররা পণ্য বিক্রয়ের জন্য দালালের সাহায্যও নিয়ে থাকে। সাধারণত কৃষিপণ্যের ক্ষেত্রে ধাপহীন বণ্টনপ্রণালি ব্যবহার করা হয়। কারণ হলো কৃষিপণ্যগুলো হয় পচনশীল ফলে যত দ্রুত সম্ভব তা ভোক্তার নিকট পৌঁছানো হয়। কিন্তু এখানে সবজিগুলো আসে খুলনার বিভিন্ন অঞ্চল থেকে । খুলনার ট্রাক টার্মিনালে সবজির পাইকারি বাজার বসে সেখান থেকে জনাব নাসীম যিনি একজন খুচরা ব্যবসায়ী সবজিগুলো সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রি করেন। অর্থাৎ এক্ষেত্রে ব্যবহৃত বণ্টনপ্রণালিটি হচ্ছে নিম্নরূপ : উৎপাদনকারী → পাইকার → খুচরা ব্যবসায়ী → ভোক্তা সুতরাং বলা যায়, উল্লিখিত পণ্যের ক্ষেত্রে দুই ধাপ বিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহৃত হয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পণ্যের ক্ষেত্রে যে ধরনের বণ্টনপ্রণালি অনুসৃত হয়ে…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর