জনাব আজিজুলের স্বপ্ন বাস্তবায়নে উত্তরায়ণ ব্যাংকের ভূমিকা মধ্যস্থ ব্যবসায়ীর ধরনের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উত্তরায়ণ ব্যাংক হলো কার্যভিত্তিক মধ্যস্থকারী। যা জনাব আজিজুলের স্বপ্ন পূরণে অর্থসংস্থান করে ব্যাপক ভূমিকা রাখেন। যে সকল মধ্যস্থকারী পণ্যের মালিকানা গ্রহণ না করে বণ্টনসংক্রান্ত কার্যসম্পাদনের মাধ্যমে পণ্য বিপণনে সহায়তা করে তাকে কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী বলে। উদ্দীপকে আজিজুলের অনেকদিনের স্বপ্ন একটি প্রাইভেট কার কেনা। তার স্বপ্ন বাস্তবায়নে ২০ লক্ষ টাকা প্রয়োজন। তার কাছে সঞ্চিত অর্থ ৫ লক্ষ টাকা ও মোটর সাইকেল, ট্রাক্টর বিক্রয় করেও তার কাছে পর্যাপ্ত অর্থ হয় না। এজন্য তিনি উত্তরায় ব্যাংকের শরণাপন্ন হয়ে ঋণ গ্রহণ করে তার স্বপ্ন পূরণ করেন। এখানে ব্যাংক কোনে পণ্যের মালিকানা বা পণ্যসংক্রান্ত অন্য কোনো কাজ সম্পাদন না করে অর্থসংস্থানের মাধ্যমে বণ্টনে সহায়তামূলক কাজ করে। যার ফলে উক্ত ব্যাংকটি কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে ব্যাংক বণ্টন কাজে বিভিন্নভাবে সাহায্য করে। অর্থসংস্থান, অর্থ সংরক্ষণ, চেক ভাঙানো, অর্থ স্থানান্তরসহ বিভিন্ন কাজ করে ব্যাংক বণ্টন কাজে সহায়তা করে। উদ্দীপকে জনাব আজিজুলকে ঋণ প্রদান করে ব্যাংক তার পণ্য ক্রয়ে সহায়তা করে তার স্বপ্ন পূরণে অবদান রাখে।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
জনাব আজিজুলের স্বপ্ন বাস্তবায়নে উত্তরায়ণ ব্যাংকের ভূমিকা মধ্যস্থ ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর