উদ্দীপকে যমুনা কোম্পানি কয়স্তর বিশিষ্ট বণ্টনপ্রণালী ব্যবহার করেছে এর যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে যমুনা কোম্পানি শূন্যস্তরবিশিষ্ট বণ্টনপ্রণালি ব্যবহার করেছে, যা যৌক্তিক। শূন্যস্তর বিশিষ্ট বণ্টন প্রণালিতে উৎপাদক কোনো মধ্যস্থব্যবসায়ীর সহায়তা ছাড়াই ভোক্তার কাছ থেকে পণ্য বিক্রি করে। ফলে ভোক্তাদের। পণ্য পেতে অতিরিক্ত মূল্য দিতে হয় না। আর উৎপাদকও কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারে। যমুনা কোম্পানি হলো একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এটি নিজস্ব উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করে। এজন্য এটি বিক্রয় শাখা স্থাপন করেছে। এখানে উৎপাদক ও ভোক্তার মাঝে, কোনো মধ্যস্থব্যবসায়ী নেই। এ ধরনের বণ্টনপ্রণালিকে শূন্যস্তর বিশিষ্ট প্রণালি বলে। যমুনা কোম্পানি এ বণ্টন প্রণালি ব্যবহার করায় ক্রেতারা তুলনামূলক কম দামে পণ্য কিনতে পারছে। মধ্যস্থব্যবসায়ীর দৌরাত্ম্য কিংবা যথাসময়ে পণ্য না পাওয়ার ঝামেলায় পড়তে হচ্ছে না। ফলে ক্রেতার সন্তুষ্টি বাড়ছে। তাছাড়া প্রতিষ্ঠানটি সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করায় তাদের চাহিদার গতিপ্রকৃতি সম্পর্কে জানতে পারে। কোনো বিষয়ে অসন্তোষ থাকলে এটি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। এতে পণ্যের বিক্রি বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এ বিষয়গুলো বিবেচনায় বলা যায়, প্রতিষ্ঠানটির শূন্যস্তর বিশিষ্ট বণ্টনপ্রণালি ব্যবহার যৌক্তিক।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
উদ্দীপকে যমুনা কোম্পানি কয়স্তর বিশিষ্ট বণ্টনপ্রণালী ব্যবহার করেছে এ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর