উদ্দীপকের দীলিপ অ্যান্ড ব্রাদার্স কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী? ব্যাখ্যা কর।
উত্তর: দীলিপ এন্ড ব্রাদার্স হলো বণিক মধ্যস্থব্যবসায়ীর আওতাভুক্ত খুচরা ও পাইকারি ব্যবসায়ী। যে মধ্যশ্বব্যবসায়ীরা নিজেদের মূলধন বিনিয়োগ করে পণ্য কেনা- বেচার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে তাকে বণিক মধ্যস্থব্যবসায়ী বলা হয় । এরা উৎপাদকের কাছ থেকে পণ্য কিনে পুনরায় বিক্রি করে। এরা পণ্যের মালিকানা ও ঝুঁকি বহন করে। উদ্দীপকের দীলিপ এন্ড ব্রাদার্স দেশের বিভিন্ন অঞ্চলের উৎপাদকের কাছ থেকে কাপড় সংগ্রহ করে থাকে। পরে তা কালাইয়া বন্দরে অবস্থিত নিজস্ব দোকানে নগদ মূল্যে খুচরা ও পাইকারি বিক্রি করে। অর্থাৎ, দীলিপ এন্ড ব্রাদার্সের ক্রেতারা হচ্ছে ভোক্তা ও খুচরা ব্যবসায়ী উভয়ই। মূলত দীলিপ এন্ড ব্রাদার্স খুচরা ও পাইকারি উভয় ব্যবসায়ী হিসেবে ভূমিকা রাখছে। বণিক মধ্যস্থব্যবসায়ীরাও খুচরা ও পাইকারি ব্যবসায়ী হিসেবে কাজ করে থাকে। তাই বলা যায়, দীলিপ এন্ড ব্রাদার্স হলো বণিক শ্রেণির মধ্যস্থব্যবসায়ী।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
উদ্দীপকের দীলিপ অ্যান্ড ব্রাদার্স কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী? ব্যা…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর