বিপণিমালা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: একই মালিকানা ও পরিচালনায় দুই বা ততোধিক শাখা সমৃদ্ধ খুচরা বিপণিকেন্দ্রকে চেইন স্টোর বা বিপণিমালা বলে। মূলত বিপণিমালা হচ্ছে একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান যা বিভিন্ন উৎপাদনকারীর নিকট থেকে পণ্যসামগ্রী ক্রয় করে এনে ভোক্তাদের নিকট খুচরা মূল্যে বিক্রয় করে। এরূপ বিপণিমালার অনেকগুলো শাখা থাকে। প্রতিটি শাখার পণ্যবিন্যাস, দোকানসজ্জা প্রায় একই রকম হয়। বিশ্ববিখ্যাত সেফওয়ে সুপার মার্কেট এবং সার্কিট সিটিসহ আমাদের দেশের মীনা বাজার, আগোরা, আড়ং, আলমাস, স্বপ্ন ইত্যাদি বিপণিমালার উদাহরণ।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
বিপণিমালা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর