উদ্দীপক অনুযায়ী মি. Y কোন ধরনের মধ্যস্থব্যবসায়ী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক অনুযায়ী মি. Y একজন খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ীরা পাইকার বা উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে তা চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করে। তাই ভোক্তাদের সবচেয়ে নিকটবর্তী স্থানে খুচরা ব্যবসায়ীরা অবস্থান করে। মি. Y একজন কলা ব্যবসায়ী। তিনি চূড়ান্ত ভোক্তাদের নিকট কলা বিক্রয় করেন। তিনি ভোক্তাদের চাহিদা ও পছন্দের বিষয়টি বিবেচনা করে চাষিদের কাছ থেকে কলা সংগ্রহ করেন। অর্থাৎ তিনি উৎপাদকের কাছ থেকে কলা সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রয় করেন। তাছাড়া তিনি চূড়ান্ত ভোক্তাদের চাহিদা ও রুচির বিষটি বিবেচনা করেন, যা খুচরা ব্যবসায়ীর বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, মি. Y একজন খুচরা ব্যবসায়ী।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী মি. Y কোন ধরনের মধ্যস্থব্যবসায়ী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর