শেয়ারFacebookWhatsApp

প্রথম দিকে আনোয়ারা কর্পোরেশন কোন ধরনের বণ্টন প্রণালি ব্যবহার করেছে? ব্যাখ্যা করো।

উত্তর: প্রথমদিকে আনোয়ারা কর্পোরেশন ভোগ্য পণ্যের 'সরাসরি বণ্টন প্রণালি' ব্যবহার করেছে। সরাসরি বণ্টন প্রণালিতে উৎপাদনকারী কোনো মধ্যস্থব্যবসায়ীর সহায়তা ছাড়া সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করেন। এক্ষেত্রে উৎপাদনকারী নিজে অথবা বিভিন্ন স্থানে বিক্রয়কেন্দ্র স্থাপন করে পণ্য বিক্রয়ের চেষ্টা চালায়। আনোয়ারা কর্পোরেশন নিজস্ব খামারে উৎপাদিত গুঁড়া দুধ 'মিল্ককাউ' বিপণন করে। প্রতিষ্ঠানটি নিজস্ব বিক্রয়কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে গুঁড়া দুধ বিক্রয় করে। এক্ষেত্রে কোনো প্রকার মধ্যস্থব্যবসায়ীর সাহায্য ছাড়াই দুধ ভোক্তাদের নিকট পৌঁছে যায়, যা সরাসরি বণ্টন প্রণালির বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, আনোয়ারা কর্পোরেশন প্রথমদিকে সরাসরি বণ্টন প্রণালি ব্যবহার করেছে।

HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল

প্রথম দিকে আনোয়ারা কর্পোরেশন কোন ধরনের বণ্টন প্রণালি ব্যবহার করেছে?…

উদ্দীপক

আনোয়ারা কর্পোরেশন নিজস্ব খামারে উৎপাদিত গুড়ো দুধ "মিল্ককাউ" বিপণন করে। সমগ্র বাংলাদেশে আনোয়ারা কর্পোরেশন নিজস্ব বিক্রয় কেন্দ্রের মাধ্যমে "মিল্ককাউ" গুড়া দুধ বিক্রি করে। প্রতিষ্ঠানটির গুড়ো দুধটির বাজার ভাল রয়েছে। কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলের ক্রেতারা হাতের নাগালে মিল্ককাউ পায় না বলে অন্য ব্রান্ডের গুড়ো দুধ কেনে। আনোয়ারা কর্পোরেশন এখন পাইকারী ও খুচরা বিক্রেতার সহায়তা নিয়ে মিল্ককাউ গুড়ো দুধ বিপণনের সিদ্ধান্ত নিয়েছে।

Dinajpur · 2017

উত্তর

উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছে দেয়ার প্রক্রিয়ায় যে সকল ব্যক্তি, সংগঠন, ও মধ্যস্থব্যবসায়ী জড়িত, তাদের কার্যক্রমকে সম্মিলিতভাবে বণ্টন প্রণালি বলে।

উত্তর

যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সংগ্রহ করে ভোক্তা বা ব্যবহারকারীর কাছে সরবরাহের কাজে নিয়োজিত থাকে তাদেরকে মধ্যস্থব্যবসায়ী বলা হয়। উৎপাদনকারী পণ্য উৎপাদন করেন এবং ভোক্তা ঐ পণ্য ভোগ করেন। উৎপাদনকারী একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করেন কিন্তু ভোক্তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকেন। এক্ষেত্রে মধ্যস্থব্যবসায়ী উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে ভোক্তার কাছে পৌঁছে দেন। সুতরাং, উৎপাদক ও ভোক্তার সংযোগরক্ষাকারী হলো মধ্যস্থব্যবসায়ী।

উত্তর

প্রথমদিকে আনোয়ারা কর্পোরেশন ভোগ্য পণ্যের 'সরাসরি বণ্টন প্রণালি' ব্যবহার করেছে। সরাসরি বণ্টন প্রণালিতে উৎপাদনকারী কোনো মধ্যস্থব্যবসায়ীর সহায়তা ছাড়া সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করেন। এক্ষেত্রে উৎপাদনকারী নিজে অথবা বিভিন্ন স্থানে বিক্রয়কেন্দ্র স্থাপন করে পণ্য বিক্রয়ের চেষ্টা চালায়। আনোয়ারা কর্পোরেশন নিজস্ব খামারে উৎপাদিত গুঁড়া দুধ 'মিল্ককাউ' বিপণন করে। প্রতিষ্ঠানটি নিজস্ব বিক্রয়কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে গুঁড়া দুধ বিক্রয় করে। এক্ষেত্রে কোনো প্রকার মধ্যস্থব্যবসায়ীর সাহায্য ছাড়াই দুধ ভোক্তাদের নিকট পৌঁছে যায়, যা সরাসরি বণ্টন প্রণালির বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, আনোয়ারা কর্পোরেশন প্রথমদিকে সরাসরি বণ্টন প্রণালি ব্যবহার করেছে।

উত্তর

প্রত্যন্ত গ্রামাঞ্চলের ক্রেতাদের কাছে মিল্ককাউ গুঁড়া দুধ সহজলভ্য করার জন্য আনোয়ারা কর্পোরেশন-এর পাইকারি ও খুচরা ব্যবসায়ীর সহায়তা নেয়ার সিদ্ধান্তটি যৌক্তিক। অবস্থানভেদে ক্রেতারা শহর ও গ্রামাঞ্চল এই দুই ভাগে বিভক্ত। যে কোনো এক শ্রেণিকে বাদ দিয়ে পণ্য বিপণন কার্যক্রম পরিচালনা করলে একটি বড় অংশ বাদ পড়ে যায়। তাই সুযোগ থাকলে উভয় শ্রেণির ক্রেতাদের টার্গেট করে পণ্য বিপণন করা উচিত। আনোয়ারা কর্পোরেশন নিজস্ব খামারে উৎপাদিত গুঁড়া দুধ বিপণন করে। প্রতিষ্ঠানটি নিজস্ব বিক্রয়কেন্দ্রের মাধ্যমে গুঁড়া দুধ বিপণন করে। তাদের গুঁড়া দুধের বাজার বেশ ভালো। কিন্তু তাদের উৎপাদিত দুধ প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ক্রেতারা হাতের নাগালে পায় না। তাই তারা অন্য ব্র্যান্ডের দুধ ক্রয় করে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি পাইকারি ও খুচরা ব্যবসায়ীর সাহায্য নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আনোয়ারা কর্পোরেশন সরাসরি দুধ বিপণন করে। কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিক্রয়কেন্দ্র স্থাপন করা বেশ জটিল। প্রতিষ্ঠানটি পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে দুধ বিক্রয় করলে গ্রামাঞ্চলের ক্রেতারা সহজে দুধ ক্রয় করতে পারবে। এতে বৃহৎ একটি বাজার দখল করা সম্ভব হবে, যা বিক্রয় ও মুনাফা বৃদ্ধিতে সহায়তা করবে। তাই বলা যায়, আনোয়ারা কর্পোরেশনের গৃহীত সিদ্ধান্ত যৌক্তিক।
HSCMarketing 2nd PaperChapter 6 : পণ্য বন্টন প্রণালী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যমুনা পাবলিক লি. কোম্পানি তাদের শেয়ার ও ডিবেঞ্চার বিক্রির সিদ্ধান্ত নেয়। রূপসা কোম্পানি যমুনা কোম্পানির শেয়ার বিক্রি করে দেয়। যমুনা পাবলিক লি. কোম্পানি তাদের পণ্য সরাসরি নিজস্ব বিক্রয় কেন্দ্র স্থাপন করে ভোক্তার কাছে বিক্রি করে। [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
ক
মধ্যস্থব্যবসায়ী কে?
খ
শিল্পপণ্যের বন্টন প্রণালী কিরূপ হয়? ব্যাখ্যা কর।'
গ
উদ্দীপকে রূপসা কোম্পানি কোন ধরনের প্রতিনিধি- মধ্যস্থব্যবসায়ী ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে যমুনা কোম্পানি কয়স্তর বিশিষ্ট বণ্টনপ্রণালী ব্যবহার করেছে এর যৌক্তিকতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শিল্পপণ্যের বন্টন প্রণালী কিরূপ হয়? ব্যাখ্যা কর।'

শিল্পপণ্যের বন্টন প্রণালী কিরূপ হয়? ব্যাখ্যা কর।'

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মধ্যস্থব্যবসায়ী কে?

মধ্যস্থব্যবসায়ী কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আজিজুলের দীর্ঘদিনের স্বপ্ন একটি প্রাইভেট কার কেনার। তার স্বপ্ন বাস্তবায়নে অন্তত ২০ লক্ষ টাকা প্রয়োজন। তার জমানো নগদ টাকার পরিমাণ ৫ লক্ষ। প্রয়োজনীয় অর্থ না থাকায় তিনি তার মোটর সাইকেল ও ট্রাক্টর বিক্রি করার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে তিনি জনাব রায়হানের সাহায্য নেন। রায়হানের পেশাগত অভিজ্ঞতা থাকায় এক সপ্তাহের মধ্যেই দুজন ক্রেতার সাথে যোগাযোগ করিয়ে দেন। কিন্তু উক্ত মোটর সাইকেল ও ট্রাক্টর বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ পর্যাপ্ত না হওয়ায় তিনি উত্তরায়ণ ব্যাংক থেকে ঋণ নিলেন। এভাবে তার স্বপ্ন পূরণ হলো। [পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর]
ক
বণ্টনপ্রণালি কী?
খ
কোন ধরনের পণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ হয়?
গ
জনাব রায়হান কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী? ব্যাখ্যা কর।
ঘ
জনাব আজিজুলের স্বপ্ন বাস্তবায়নে উত্তরায়ণ ব্যাংকের ভূমিকা মধ্যস্থ ব্যবসায়ীর ধরনের আলোকে মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কোন ধরনের পণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ হয়?

কোন ধরনের পণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বণ্টনপ্রণালি কী?

বণ্টনপ্রণালি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মিতুল একজন ছাত্র। তার মা তাকে মুদি দোকান থেকে চাল, ডাল ইত্যাদি কিনে আনতে বললেন। সে কেনার পর চিন্তা করল এসব জিনিসের উৎপাদন করা খুব কম দামে পণ্য বিক্রয় করে। এগুলো উৎপাদকরা এমন মধ্যস্থতাকারীদের নিকট বিক্রি করে যারা আবার তার সামনের মুদি দোকানদারদের নিকট বিক্রয় করে। এভাবেই পণ্যগুলো হাত বদলের মাধ্যমে বেশি দামে তার নিকট আসে। [বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম]
ক
কমিশন এজেন্ট কারা?
খ
উৎপাদক ও ভোক্তার মাঝে কাদের অবস্থান? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে কোন ধরনের বণ্টনপ্রণালি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ
মিতুলের চিন্তার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.উৎপাদক ও ভোক্তার মাঝে কাদের অবস্থান? ব্যাখ্যা কর।

উৎপাদক ও ভোক্তার মাঝে কাদের অবস্থান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কমিশন এজেন্ট কারা?

কমিশন এজেন্ট কারা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে যমুনা কোম্পানি কয়স্তর বিশিষ্ট বণ্টনপ্রণালী ব্যবহার করেছে এর যৌক্তিকতা বউদ্দীপকে রূপসা কোম্পানি কোন ধরনের প্রতিনিধি- মধ্যস্থব্যবসায়ী ব্যাখ্যা কর।শিল্পপণ্যের বন্টন প্রণালী কিরূপ হয়? ব্যাখ্যা কর।'মধ্যস্থব্যবসায়ী কে?জনাব আজিজুলের স্বপ্ন বাস্তবায়নে উত্তরায়ণ ব্যাংকের ভূমিকা মধ্যস্থ ব্যবসায়ীর ধরনেরজনাব রায়হান কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী? ব্যাখ্যা কর।কোন ধরনের পণ্যের বণ্টনপ্রণালি দীর্ঘ হয়?বণ্টনপ্রণালি কী?মিতুলের চিন্তার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।উদ্দীপকে কোন ধরনের বণ্টনপ্রণালি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।উৎপাদক ও ভোক্তার মাঝে কাদের অবস্থান? ব্যাখ্যা কর।কমিশন এজেন্ট কারা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।