বর্তমান সমস্যা সমাধানে 'জান এগ্রোভেট' কোম্পানির করণীয় কী? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: বর্তমান সমস্যার সমাধানে 'জান এগ্রোভেট' কোম্পানির উচিত এক স্তর বা দু'স্তর বিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহার করা। উৎপাদকের উৎপাদিত পণ্য ভোক্তার নিকট যে প্রক্রিয়া ব্যবহার করে পৌঁছানো হয় তাকে বণ্টন প্রণালি বলে। এক স্তরবিশিষ্ট বণ্টন প্রণালিতে উৎপাদক ও ভোক্তার মাঝে খুচরা ব্যবসায়ী থাকে। আবার দু'স্তর বিশিষ্ট বণ্টন প্রণালিতে পাইকার ও খুচরা ব্যবসায়ী অবস্থান করে। 'জান এগ্রোভেট' ম্যাংগো জুস উৎপাদনকারী প্রতিষ্ঠান। পণ্য বিপণনে প্রতিষ্ঠানটি তিন স্তরবিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহার করে। অর্থাৎ তারা এজেন্ট, পাইকার ও খুচরা ব্যবসায়ীর সহায়তা নেয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী জুসের কৃত্রিম সংকট সৃষ্টি করে। ফলে বাজারে তাদের পণ্যমূল্য বৃদ্ধি পায়। এতে ভোক্তারা ঐ পণ্য ক্রয়ে নিরুৎসাহিত হয়ে পড়ে। তাই প্রতিষ্ঠানটির বণ্টন প্রণালির ধরন পরিবর্তন করা উচিত। 'জান এগ্রোভেট' অনেক বড় বণ্টন প্রণালি ব্যবহার করে। বণ্টন প্রণালিতে যত বেশি পক্ষ জড়িত থাকে, পণ্যমূল্য তত বৃদ্ধি পায়। তাছাড়া অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যও বৃদ্ধি পায়। এক্ষেত্রে 'জান এগ্রোভেট' নিজেই পণ্য খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছাতে পারে। অর্থাৎ এক স্তরবিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহার করতে পারে। এতে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস পাবে। তাছাড়া প্রতিষ্ঠানটি এজেন্ট পরিহার করে সরাসরি পাইকারদের পণ্য সরবরাহ করতে পারে। অতঃপর পাইকাররাও পণ্য খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করবে। এর ফলে বণ্টন প্রাণালির ওপর প্রতিষ্ঠানটির নিজস্ব তত্ত্বাবধান প্রতিষ্ঠা হবে এবং অসাধু ব্যবসায়ীদের তৎপরতা কমে যাবে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির উচিত এক বা দ্বিস্তরবিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহার করা।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
বর্তমান সমস্যা সমাধানে 'জান এগ্রোভেট' কোম্পানির করণীয় কী? যুক্তিসহ …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর