জনাব রফিকের কোম্পানিতে কোন ধরনের বণ্টনপ্রণালি ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রফিকের কোম্পানিতে সরাসরি বিক্রয় বণ্টনপ্রণালি ব্যবহৃত হয়। যে পদ্ধতিতে উৎপাদনকারী কোনো মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়া সরাসরি নিজে ভোগকারীর নিকট পণ্য বিক্রয় করে, তাকে সরাসরি বিক্রয় বলা হয়। এটি অতি প্রাচীন পণ্য বণ্টন পদ্ধতি। যেমন- বাংলাদেশে বাটা এবং এপেক্স জুতো উৎপাদনকারী প্রতিষ্ঠান এরূপ বণ্টনপ্রণালি ব্যবহার করে থাকে। এ পদ্ধতির বণ্টনপ্রণালিতে দুটি স্তর পরিলক্ষিত হয়। উদ্দীপকের জনাব রফিক একটি জুতা প্রস্তুতকারী কোম্পানির মালিক। তিনি কারখানায় বিভিন্ন ডিজাইনের জুতো তৈরি করেন। এসব তৈরিকৃত জুতা বিক্রির জন্য তিনি দেশের বিভিন্ন স্থানে নিজস্ব শোরুম খুলেছেন। এসব শোরুমে শুধু তার কারখানার উৎপাদিত জুতো বিক্রি করেন। এক্ষেত্রে তিনি অন্য কোনো কোম্পানির জুতো বিক্রি করেন না কিংবা তার উৎপাদিত জুতোও অন্যকোনো কোম্পানির শোরুমে রেখে বিক্রি করেন না। অর্থাৎ তিনি তৈরিকৃত সকল জুতা সরাসরি নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রয় করেন। এর ফলে ক্রেতারা যেমন সরাসরি উৎপাদকের নিকট থেকে ন্যায্যমূল্যে জুতো ক্রয় করতে পারে তেমনি উৎপাদকও তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন, করতে পারেন। মোটকথা, ভোগকারীর নিকট সরাসরি বিক্রয়ের ফলে উৎপাদক ও ভোক্তা উভয়েই ব্যাপকভাবে উপকৃত হয়।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
জনাব রফিকের কোম্পানিতে কোন ধরনের বণ্টনপ্রণালি ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর