দৃশ্যকল্প-২: এর ক্লাসিক সু কোন ধরনের পণ্য বণ্টনপ্রণালি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প: ২-এর ক্লাসিক সু সরাসরি বা শূন্যস্তরবিশিষ্ট বণ্টনপ্রণালি ব্যবহার করেছে। যে পদ্ধতিতে উৎপাদনকারী কোনো মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়া সরাসরি নিজে ভোগকারীর নিকট পণ্য বিক্রয় করে, তাকে সরাসরি বিক্রয় বলা হয়। এটি অতি প্রাচীন পণ্য বণ্টন পদ্ধতি। যেমন- বাংলাদেশে বাটা এবং এপেক্স জুতো উৎপাদনকারী প্রতিষ্ঠান এরূপ বণ্টনপ্রণালি ব্যবহার' করে থাকে। এ পদ্ধতির বণ্টনপ্রণালিতে দুটি স্তর পরিলক্ষিত হয়। উদ্দীপকের দৃশ্যকল্প: ২-এর ক্লাসিক সু দেশের অভ্যন্তরে জুতো প্রস্তুত করে। পরবর্তীতে এসব জুতো তাদের নিজস্ব শো-রুমের মাধ্যমে চূড়ান্ত ভোক্তা বা ক্রেতাদের নিকট বিক্রয় করে থাকে। এক্ষেত্রে তারা কোনো পরিবেশক বা মধ্যস্থ ব্যবসায়ীর সহায়তা নেয় না। তারা নিজেদের উৎপাদিত জুতো নিজেরাই শো-রুম খুলে বিক্রয়ের ব্যবস্থা করে। তাদের এরূপ বিক্রয়ে বণ্টনপ্রণালিতে কোনো সদস্য থাকে না। অর্থাৎ ক্লাসিক সু যে পদ্ধতিতে জুতো বিক্রয় করে তা সরাসরি বা শূন্যস্তর বিশিষ্ট বণ্টনপ্রণালির অন্তর্গত।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
দৃশ্যকল্প-২: এর ক্লাসিক সু কোন ধরনের পণ্য বণ্টনপ্রণালি ব্যবহার করেছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
এখানে বণ্টনপ্রণালিতে অবস্থান করা আমদানিকারক ও খুচরা বিক্রেতা মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে কাঙ্ক্ষিত মুনাফা রেখে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় করবে। কিন্তু ভোক্তা যদি সরাসরি দৃশ্যকল্প: ২-এর মতো উৎপাদকের নিকট থেকে জুতো ক্রয়ের সুযোগ পেত তাহলে তুলনামূলক কম দামে জুতো ক্রয়ের সুযোগ পেত।
সুতরাং বলা যায়, বণ্টনপ্রণালিতে একাধিক মধ্যস্থ ব্যবসায়ীর উপস্থিতির কারণেই দৃশ্যকল্প: ১-এর ভোক্তারা অধিক মূল্যে পণ্য ক্রয় করে।