জনাব কাসেম কোন ধরনের পণ্য উৎপাদনের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব কাসেম কৃষিপণ্য উৎপাদনের সাথে জড়িত। যেসব পণ্য কৃষিক্ষেত্রে উৎপাদিত হয় তাকে কৃষিপণ্য বলে। এরূপ পণ্য কৃষকরা উৎপাদন করে এবং মধ্যস্থ ব্যবসায়ীরা বিপণন কর্মকাণ্ড পরিচালনা করে। যেমন- ধান, পাট, তুলা, ডিম, দুধ ইত্যাদি। উদ্দীপকের জনাব কাসেম তিন একর জমি নিয়ে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় সবজি চাষ করেন। প্রতি সপ্তাহে তিনি জমি থেকে সবজি উত্তোলন করে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে কিছু সবজি স্থানীয় বাজারে বিক্রয় করেন এবং অবশিষ্ট সবজি মধ্যস্থ ব্যবসায়ী জনাব হাসানের নিকট বিক্রয় করেন। সুতরাং তার এরূপ কার্যক্রম প্রমাণ করে যে, তিনি একজন কৃষিপণ্যের উৎপাদক।
HSC Marketing 2nd Paper Chapter 6 : পণ্য বন্টন প্রণালী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 6 : পণ্য বন্টন প্রণালী · সৃজনশীল
জনাব কাসেম কোন ধরনের পণ্য উৎপাদনের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকে জনাব কাসেম সবজির উৎপাদক হিসেবে কিছু নিজে বিক্রি করেন এবং অবশিস্ট সবজি প্রতিনিধি হাসানের নিকট বিক্রি করেন। হাসান নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী জামাল ট্রেডার্সের নিকট বিক্রি করেন। পরবর্তীতে জামাল ট্রেডার্সের নিকট থেকে বারেক ও সাজ্জাদসহ ১৫ জন খুচরা ব্যবসায়ী সবজি ক্রয় করে নিয়ে ধানমণ্ডিসহ অন্যান্য আবাসিক এলাকায় চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করেন।
সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে জামাল ট্রেডার্স পাইকারি ব্যবসায়ীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।